Showing posts with label সালথা. Show all posts
Showing posts with label সালথা. Show all posts

Monday, 10 July 2023

ডিবি পুলিশের অভিযানে দুইজন মাদক ব্যবসায়ী আটক

ডিবি পুলিশের অভিযানে দুইজন মাদক ব্যবসায়ী আটক


ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজন মাদক ব্যবসায়ীকে ‌আটক করেছে।

জানা গেছে ডিবির একটি চৌকস দল সালথা থানা এলাকায় অভিযান পরিচালনা করে  গতকাল ৯ জুলাই রাত ৯.১৫ মিনিটে  ফরিদপুর জেলার সালথা থানাধীন কানাইড় এর আইয়ুব মার্কেটের মোড় বটতলা নামক স্থান হতে আসামী ১। মোঃ আসলাম মাতুব্বর (২২) পিতা- ইমান মাতুব্বর, মাতা- আছিরন বেগম, সাং- গহেরপুর, থানা- নগরকান্দা, ২। আবু তাহের খান (৩৬), পিতা- কালাম খান, 
মাতা- নাজমা বেগম, সাং- খর্দ্দ লক্ষনদিয়া,
থানা- সালথা, উভয় জেলা- ফরিদপুরদ্বয়কে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। 

উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Thursday, 29 June 2023

সালথায় মানবাধিকার কমিশনের পরিচিতি সভা ও কার্ড বিতরণ

সালথায় মানবাধিকার কমিশনের পরিচিতি সভা ও কার্ড বিতরণ


জাকির হোসেন: ফরিদপুরের সালথায় বাংলাদেশ মানবাধিকার কমিশন সালথা উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (২৮ জুন) বিকাল ৫ টার দিকে সালথা উপজেলা মানবাধিকার কমিশনের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই পরিচিতি সভা ও কার্ড বিতরণ সভা অনুষ্ঠিত হয়।

সালথা উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি এইচ.এম. আব্দুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ সাদিক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক প্রচার সম্পাদক (ডিইউজে) মোঃ আসাদুজ্জামান, সালথা উপজেলা শাখার সাবেক কমান্ডার আবুল কালাম আজাদ, সালথা উপজেলা মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন, নির্বাহী সম্পাদক মোঃ আরিফুল ইসলাম। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা মানবাধিকার কমিশনের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ জাকির হোসেন, প্রচার সম্পাদক মোঃ রাজিব হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, রবিউল বাশার, ধর্ম বিষয়ক সম্পাদক এমদাদ হোসেন, কার্য নির্বাহী সদস্য মোঃ নাইম শেখ, মোঃ এমদাদ মোল্লাসহ সকলেই।