Showing posts with label রাজবাড়ী. Show all posts
Showing posts with label রাজবাড়ী. Show all posts

Monday, 7 August 2023

বিদেশি রিভলবার ও গুলিসহ এক যুবক গ্রেপ্তার

বিদেশি রিভলবার ও গুলিসহ এক যুবক গ্রেপ্তার


একে আজাদ: রাজবাড়ীর গোয়ালন্দে মাহেন্দ্র থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মোঃ বাপ্পি (৩২) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (৭ আগষ্ট) দুপুর ১.১০ মিনিটে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীর সামনে থেকে আসামীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত সন্ত্রাসী বাপ্পি রাজবাড়ীর পাংশা উপজেলার হোসেনডাঙ্গা তত্ত্বীপুর এলাকার মো: মোঃ আব্দুল কাদেরের ছেলে। 

গোয়ালন্দ ঘাট থানার তদন্ত ওসি উত্তম কুমার ঘোষ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীর সামনে ঢাকা টু রাজবাড়ীগামী হাইওয়ে রাস্তার উপর চেকপোষ্ট বসানো হয়। পরে একটি মাহেন্দ্র টেম্পু গাড়ীতে থাকা যাত্রীবেশী বাপ্পির কাছ থেকে অবৈধ বিদেশি রিভলভার ও ছয় রাউন্ড রিভলবারের তাজা গুলি উদ্ধার করা হয়।ধারণা করা হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিল আসামী।

আসামী বাপ্পির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

Tuesday, 18 July 2023

ডিবি পুলিশের অভিযান, ১৩০০ পিচ ইয়াবা ও ফেন্সিডিল সহ একজন গ্রেফতার

ডিবি পুলিশের অভিযান, ১৩০০ পিচ ইয়াবা ও ফেন্সিডিল সহ একজন গ্রেফতার


বিশেষ প্রতিনিধি: রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১৩০০ (এক হাজার তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট এবং ১২৬ (একশত ছাব্বিশ) বোতল ফেন্সিডিল সহ আটক একজন।

"চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান করছে রাজবাড়ী জেলা পুলিশ।

এরই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার  পুলিশ সুপার, এম এম শাকিলুজ্জামান এর নির্দেশনায় ১৭ জুলাই দুপুর ১.১৫ ঘটিকার সময় জেলা গোয়েন্দা অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে এসআই দীপন ‍কুমার মন্ডল, এসআই মোঃ মোতালেব হোসেন, এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এসআই জাহাঙ্গীর মাতুব্বর, সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন রাজবাড়ী পৌরসভা ৬নং ওয়ার্ড, সজ্জনকান্দা সাকিনস্থ ধুরজুটি চক্রবর্তীর বাড়ীর ভাড়াটিয়া জনৈক শাহজাহান চৌধুরীর ভাড়াকৃত বাসার মধ্য হতে আসামী ১। মোঃ শাহজাহান চৌধুরী (২৮), পিতা-হযরত চৌধুরী, সাং-বড় চরবেনীনগর, এ/পি সাং-সজ্জনকান্দা জনৈক ধুরজুটি চক্রবর্তী এর বাসার ভাড়াটিয়া, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীকে ১৩০০ (এক হাজার তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট, ওজন ১৩০(একশত ত্রিশ) গ্রাম, যার অবৈধ বাজার মূল্য অনুমান ৩,৯০,০০০/- টাকা এবং ১২৬ (একশত ছাব্বিশ) বোতল কোডিন যুক্ত ফেন্সিডিল, ওজন ১২,৬০০ এমএল, অর্থাৎ ১২.৬ লিটার ফেন্সিডিল, যার অবৈধ বাজার মূল্য অনুমান ৩,৭৮,০০০ টাকা এবং ধৃত আসামীর মাদক বিক্রি কাজে ব্যবহৃত একটি এন্ড্রয়েট মোবাইল সেট সহ হাতে-নাতে গ্রেফতার করেন।

উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। 

Saturday, 15 July 2023

জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আটক ৮ জন জুয়াড়ি

জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আটক ৮ জন জুয়াড়ি

বিশেষ প্রতিনিধি: রাজবাড়ী জেলার পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর নির্দেশনায় এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে ১৩ জুলাই রাত ১১:২০ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে এসআই মোঃ মোতালেব হোসেন, এএসআই জাহাঙ্গীর মাতুব্বর সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন আলীপুর ইউনিয়নের আলাদীপুর এলাকার মোঃ আমিনুল ইসলাম (৩৭), পিতা-মোঃ সামছুল শেখ এর টিনের তৈরি একচালা ছাপড়া ঘরের ভিতর হতে আসামী ১। মোঃ আমিনুল ইসলাম (৩৭), পিতা-মোঃ শামছুল শেখ, ২। মোঃ রিয়াজ শেখ (৩২), পিতা-মিরজান শেখ, ৩। মোঃ নুর ইসলাম সরদার (৪৫), পিতা-মৃত জাকের আলী, ৪। মোঃ খলিল বেপারী (৪৭), পিতা-মৃত মান্নান বেপারী, ৫। মোঃ কামাল শেখ (৫০), পিতা-মৃত জোমারত শেখ, ৬। মোঃ কাদের মোল্লা (৪২), পিতা-মৃত হোসেন মোল্লা, ৭। মোঃ আলমগীর শেখ (৩৮), পিতা-আব্দুল হাকিম শেখ, ৮। মোঃ নাজির হোসেন শেখ (৫৪) পিতা-মৃত হাতেম আলী শেখ, সর্ব সাং-আলাদীপুর, আলীপুর ইউনিয়ন, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীদেরকে জুয়ার খেলার আসর হইতে নগদ ১,০৩০/-(এক হাজার ত্রিশ) টাকা ও বিভিন্ন রংয়ের ০২ (দুই) পেটি (বান্ডিল) খেলার তাস, একটি জুয়া খেলার হিসাব খাতাসহ জুয়া খেলা অবস্থায় হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে। 

এ সংক্রান্তে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Friday, 7 July 2023

ডিবি পুলিশের অভিযানে ছয়জন জুয়া খেলোয়ার আটক

ডিবি পুলিশের অভিযানে ছয়জন জুয়া খেলোয়ার আটক


বিশেষ প্রতিনিধি: রাজবাড়ী জেলার পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান স্যারের নির্দেশনায় এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে ০৬ জুলাই রাত ১১:২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এএসআই জাহাঙ্গীর মাতুব্বর সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন সুলতানপুরে অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেফতার করেছে।

এ সময় অত্র ইউনিয়নের জালদিয়া বাজারস্থ মোঃ শুক্কুর আলী (৩৫), পিতা-মৃত খোরশেদ আলী এর চায়ের দোকান ঘরের ভিতর হতে আসামী ১। মোঃ হাবিব মোল্লা (৩৫), পিতা-মৃত আবু তালেব মোল্লা, ২। মোঃ ফরহাদ শেখ (৩০), পিতা-মোঃ রশিদ শেখ, ৩। মোঃ আহাদুজ্জামান (৪৫), পিতা-মোঃ সবেদ আলী শেখ, ৪। মোঃ রইচ শেখ (৩৫), পিতা-মৃত করিম শেখ, সর্ব সাং-জালদিয়া, ৫। মোঃ মঞ্জুর হোসেন মোল্লা (৩৯) পিতা-মৃত আনোয়ার হোসেন মোল্লা, সাং-জালদিয়া বালুরচর, ৬। মোঃ রাজীব মোল্লা (৩১) পিতা-মোঃ সিদ্দিক মোল্লা, সাং-বানিয়ারি, সর্ব থানা-রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ীদেরকে জুয়ার খেলার আসর হইতে নগদ ১,৬৪৫/- (এক হাজার ছয়শত পয়তাল্লিশ) টাকা ও বিভিন্ন রংয়ের ০২ (দুই) পেটি (বান্ডিল) খেলার তাস, একটি প্লাস্টিকের বস্তাসহ জুয়া খেলা অবস্থায় হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্তে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। এ সংক্রান্তে অভিযান চলবে।

Tuesday, 4 July 2023

জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতার একজন

জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতার একজন

বিশেষ প্রতিনিধি: রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক ১৩৫ (একশত পয়ত্রিশ) পুরিয়া হেরোইন, যার ওজন ১৩.৫ গ্রাম এবং হেরোইন বিক্রয়ের নগদ ৬৮০০/- (ছয় হাজার আটশত) টাকাসহ আটক এক।

চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান করছে রাজবাড়ী জেলা পুলিশ। 

এরই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর নির্দেশনায় ৩ জুলাই ২৩ তারিখ সন্ধ্যা ৬:৪৫ টায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান, অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই সনজিব জোয়াদ্দার, সঙ্গীয় অফিসার- ফোর্সসহ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া (পুরাভিটা) সাকিনস্থ শহিদ মিনারের সামনে আমজাদ মন্ডল (আই সি) এর বাড়ীর মধ্যে পূর্ব দুয়ারী আধাপাকা টিন সেট ঘরের  মাঝে  মোঃ আলমগীর হোসেন উজ্জল (৩৩) এর শয়ন কক্ষে অবৈধ মাদকদ্রব্য হেরোইন কেনা বেঁচার সময় মোঃ আলমগীর হোসেন উজ্জল (৩৩) পিতা- মোঃ আনোয়ার হোসেন, সাং- বকশিপুর, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা, বর্তমান ঠিকানা সাং- উত্তর দৌলতদিয়া (পুরাভিটা), থানা- গোয়ালন্দ ঘাট, জেলা- রাজবাড়ীকে ১৩৫ পুরিয়া হেরোইন, ওজন ১৩.৫ গ্রাম, যার অবৈধ বাজার মূল্য ১ লক্ষ ৩৫ হাজার টাকা, এবং মাদক বিক্রির ৬৮০০ টাকা সহ  হাতে নাতে গ্রেফতার করেন।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

Monday, 3 July 2023

পুলিশের অভিযানে একশত পিচ ইয়াবাসহ একজন আসামী গ্রেফতার

পুলিশের অভিযানে একশত পিচ ইয়াবাসহ একজন আসামী গ্রেফতার


বিশেষ প্রতিনিধি: রাজবাড়ী সদর থানাধীন সুলতানপুর ইউপির সাহিলকাঠি গ্রামের কাজিবাড়ি মসজিদের সামনে পাকা রাস্তার ওপর থেকে এসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান সিকদার সঙ্গীয় ফোর্সসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ মিরাজুল ইসলাম ওরফে সজীব শেখ (২৫), পিতা- ইয়াকুব শেখ পিতা-মোঃ শাহজাহান মিয়া, গ্রাম- নিমতলা, থানা ও জেলা-রাজবাড়ীকে গ্রেফতার করেন। 
উক্ত বিষয়ে রাজবাড়ী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।