Showing posts with label গোয়ালন্দ. Show all posts
Showing posts with label গোয়ালন্দ. Show all posts

Monday, 7 August 2023

বিদেশি রিভলবার ও গুলিসহ এক যুবক গ্রেপ্তার

বিদেশি রিভলবার ও গুলিসহ এক যুবক গ্রেপ্তার


একে আজাদ: রাজবাড়ীর গোয়ালন্দে মাহেন্দ্র থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মোঃ বাপ্পি (৩২) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (৭ আগষ্ট) দুপুর ১.১০ মিনিটে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীর সামনে থেকে আসামীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত সন্ত্রাসী বাপ্পি রাজবাড়ীর পাংশা উপজেলার হোসেনডাঙ্গা তত্ত্বীপুর এলাকার মো: মোঃ আব্দুল কাদেরের ছেলে। 

গোয়ালন্দ ঘাট থানার তদন্ত ওসি উত্তম কুমার ঘোষ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীর সামনে ঢাকা টু রাজবাড়ীগামী হাইওয়ে রাস্তার উপর চেকপোষ্ট বসানো হয়। পরে একটি মাহেন্দ্র টেম্পু গাড়ীতে থাকা যাত্রীবেশী বাপ্পির কাছ থেকে অবৈধ বিদেশি রিভলভার ও ছয় রাউন্ড রিভলবারের তাজা গুলি উদ্ধার করা হয়।ধারণা করা হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিল আসামী।

আসামী বাপ্পির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

Tuesday, 4 July 2023

জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতার একজন

জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতার একজন

বিশেষ প্রতিনিধি: রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক ১৩৫ (একশত পয়ত্রিশ) পুরিয়া হেরোইন, যার ওজন ১৩.৫ গ্রাম এবং হেরোইন বিক্রয়ের নগদ ৬৮০০/- (ছয় হাজার আটশত) টাকাসহ আটক এক।

চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান করছে রাজবাড়ী জেলা পুলিশ। 

এরই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর নির্দেশনায় ৩ জুলাই ২৩ তারিখ সন্ধ্যা ৬:৪৫ টায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান, অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই সনজিব জোয়াদ্দার, সঙ্গীয় অফিসার- ফোর্সসহ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া (পুরাভিটা) সাকিনস্থ শহিদ মিনারের সামনে আমজাদ মন্ডল (আই সি) এর বাড়ীর মধ্যে পূর্ব দুয়ারী আধাপাকা টিন সেট ঘরের  মাঝে  মোঃ আলমগীর হোসেন উজ্জল (৩৩) এর শয়ন কক্ষে অবৈধ মাদকদ্রব্য হেরোইন কেনা বেঁচার সময় মোঃ আলমগীর হোসেন উজ্জল (৩৩) পিতা- মোঃ আনোয়ার হোসেন, সাং- বকশিপুর, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা, বর্তমান ঠিকানা সাং- উত্তর দৌলতদিয়া (পুরাভিটা), থানা- গোয়ালন্দ ঘাট, জেলা- রাজবাড়ীকে ১৩৫ পুরিয়া হেরোইন, ওজন ১৩.৫ গ্রাম, যার অবৈধ বাজার মূল্য ১ লক্ষ ৩৫ হাজার টাকা, এবং মাদক বিক্রির ৬৮০০ টাকা সহ  হাতে নাতে গ্রেফতার করেন।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।