Showing posts with label ভাঙ্গা. Show all posts
Showing posts with label ভাঙ্গা. Show all posts

Tuesday, 18 July 2023

মৎস্যজীবী দলের উপজেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত

মৎস্যজীবী দলের উপজেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলা শাখার মৎস্যজীবী দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ জুলাই রবিবার বিকেল ৫টায় ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের নওয়াপাড়ায় এ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ভাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক খন্দকার আবদুছ ছামাদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সেলিম মিয়া।

এ কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক মো: শাহ্ শফিকুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব সোহেল আহমেদ। 
এ কর্মী সভায় আরোও বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ সম্পাদক কামরুল হোসেন, হামিরদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: লিটন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ওসমান মুন্সি, উপজেলা কৃষক দলের সভাপতি সাইদ মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার মাতুব্বর, উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি (প্রস্তাবিত) কামাল হোসেন, সাধারণ সম্পাদক রবিন সোহেল, সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন, উপজেলা ছাত্রদল নেতা আশরাফ ইসলাম প্রমুখ।

এ কর্মী সভার অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ভাঙ্গা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক (প্রস্তাবিত) মো: রবিন সোহেল।

এ সভার ২য় অধিবেশনে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ভাঙ্গা উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সভাপতি মো: তৈয়বুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মো: কামাল হোসেন, সাধারণ সম্পাদক মো: রবিন সোহেল, সাংগঠনিক সম্পাদক মো: জুবায়ের হোসেনকে ঘোষণা করেন জেলা কমিটির নের্তৃবৃন্দরা। 

Thursday, 29 June 2023

ঈদের দিন সকালে সড়ক দুর্ঘটনায় আটজন যাত্রী আহত

ঈদের দিন সকালে সড়ক দুর্ঘটনায় আটজন যাত্রী আহত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলাধীন চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম নামক স্থানে আজ বৃহস্পতিবার সকাল আটটায় আন্ডারপাসের উপরে এক্সপ্রেসওয়েতে ভাঙ্গা থেকে ঢাকা গামী পিকআপ (ঢাকা মেট্রো - নং ১৩-০৭২৩) এর সাথে যশোর হইতে বরিশাল গামী প্রাইভেট কারের (ঢাকা মেট্রো- গ ১২-৩৫৩০) চালক রাস্তা ভুল করে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে প্রবেশ করলে ড্রাইভার ভুল বুঝতে পেরে উল্টা পথে ভাঙ্গার দিকে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এ সময় প্রাইভেটকারে থাকা যাত্রী ১। মোঃ বিল্লাল সরদার (২৫ ), পিতা- নুরু সরদার,
২। মোসা: লিজা আক্তার (২০), স্বামী- বিল্লাল সরদার, ৩। আশরাফুল (০৩), পিতা- বিল্লাল হোসেন, ৪। আব্দুল্লাহ (৩০ ), পিতা- কাদের মোল্লা, সর্বসাং চর সাহেব রামপুর। ৫। মোসা: পিয়া আক্তার (১৫), পিতা- আলাউদ্দিন, ৬। আকরাম হোসেন (১৮), পিতা- আলাউদ্দিন ফকির। উভয় সাং সেলিমপুর সর্ব থানা- মুলাদী জেলা- বরিশাল। ৭। মোঃ সাকিব (২১), পিতা- মো: ইদ্রিস, সাং যাত্রাবাড়ী, ঢাকা, ৮। হৃদয় (২৫), পিতা- রফিকুল ইসলাম, সাং কাজীপাড়া, যশোর মারাত্মকভাবে আহত হন।

এ দুর্ঘটনার পর শিবচর হাই থানা পুলিশ এবং ভাঙ্গা ফায়ার সার্ভিস এর সদস্যরা দ্রুত ঘটনা স্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে এবং পরবর্তীতে আহত সকলকেই উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সড়ক দুর্ঘটনা কারণে মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক বিঘ্ন হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।