Showing posts with label প্রায় দু'কোটি টাকা মুল্যের ৬টি সোনার বারসহ গ্রেফতার দু'জন. Show all posts
Showing posts with label প্রায় দু'কোটি টাকা মুল্যের ৬টি সোনার বারসহ গ্রেফতার দু'জন. Show all posts

Saturday, 10 June 2023

প্রায় দু'কোটি টাকা মুল্যের ৬টি সোনার বারসহ গ্রেফতার দু'জন

প্রায় দু'কোটি টাকা মুল্যের ৬টি সোনার বারসহ গ্রেফতার দু'জন

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর মধুখালী উপজেলার মাঝকান্দীতে প্রায় দু'কোটি টাকা মূল্যের ৬টি সোনার বারসহ দুজনকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় মধুখালি থানায় মামলা দিয়ে আটকদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

১০ জুন শনিবার দুপুরে পাচারকারি দু'জনকে সোনার বারসহ আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- ফরিদপুর কোতোয়ালি থানাধীন ভাটি-কানাইপুরের মলিন কুমার মালোর ছেলে শংকর কুমার মালো (৩৯) ও তালতলা গ্রামের রশিদ মোল্লার মেয়ে জামিলা পারভীন (২৫)।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাঝকান্দি এলাকা থেকে ৬টি সোনার বারসহ পাচারকারী দুজনকে আটক করা হয়। 

উদ্ধারকৃত ৬টি সোনার বারের ওজন ১ কেজি সাড়ে তিনশ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৮৫ হাজার ৮৫০ টাকা।

এ ঘটনায় মধুখালি থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।