Showing posts with label সদর. Show all posts
Showing posts with label সদর. Show all posts

Wednesday, 9 August 2023

কৃষক লীগ কেন্দ্রীয় সাংগঠনিক নুরে আলম সিদ্দিকী হকের উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কৃষক লীগ কেন্দ্রীয় সাংগঠনিক নুরে আলম সিদ্দিকী হকের উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন


বিশেষ প্রতিনিধি: ফরিদপুর জেলা কৃষকলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। 
৯ আগষ্ট বুধবার বিকেল ৩টায় শহরের হাড়োকান্দি নদী গবেষণা ইন্সটিটিউটের সামনে সড়কের পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক।
এ সময় সারা দেশ ডেঙ্গুবাহী এডিস মশা নিধনে ঔষধ স্প্রে করেন নেতৃবৃন্দ ও জনসচেতনতামুলক প্রচারণা করেন। 
জেলা কৃষকলীগের সভাপতি শেখ শহীদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ প্রদীপ কুমার দাস লক্ষণ, সহ-সভাপতি প্রফেসর আবুল কাশেম, মহিলা সম্পাদিকা প্রভাষক সবিতা বৈরাগী, কোতয়ালী কৃষক লীগের আহ্বায়ক শেখ আকতার, শহর কৃষকলীগের আহ্বায়ক বাবুল, সদস্য সচিব দেবদাস সাহা, সালথা উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক আমিন খন্দকার প্রমুখ। 
প্রধান অতিথি নুরে আলম সিদ্দিকী হক বলেন, আওয়ামী লীগ দেশের চিন্তা করে, মানুষের চিন্তা করে। পরিবেশের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ কৃষকলীগ পরিবেশ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ও কর্মসূচি বাস্তবায়ন করছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। 
উল্লেখ্য, প্রতি বছর আষাঢ়-শ্রাবণ ও ভাদ্র এই তিন মাসব্যাপী ফলজ, বনজ ও ঔষধী বৃক্ষরোপন করে বাংলাদেশ কৃষক লীগ।

Tuesday, 8 August 2023

অভিযান চালিয়ে নামিদামি ব্র্যান্ডের বিপুল পরিমাণ ভুয়া প্রসাধনী জব্দ

অভিযান চালিয়ে নামিদামি ব্র্যান্ডের বিপুল পরিমাণ ভুয়া প্রসাধনী জব্দ


বিশেষ প্রতিনিধি: ফরিদপুর শহরের একটি ভাড়া বাসায় নকল কসমেটিক তৈরির কারখানায় অভিযান চালিয়ে নামিদামি ব্র্যান্ডের বিপুল পরিমাণ ভুয়া প্রসাধনী জব্দ করা হয়েছে।

৭ আগস্ট সোমবার দুপুরে ফরিদপুর শহরের গোয়ালচামট মিয়াপাড়া সড়কে সাবেক কাউন্সিলর বাচ্চু মিয়ার বাসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুজ্জামান। এ সময় নকল পণ্য তৈরির কারখানা মালিক রাসেল চোকদারকে ২০ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

রাসেল চোকাদার ফরিদপুর সদর উপজেলার বিলনালিয়া গ্রামের বসিরউদ্দিন চোকদারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত রাসেল চোকদার বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নকল পণ্য তৈরি ও বিক্রি করে আসছিলেন। গোপনে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। 
এ সময় প্রায় পাঁচ লাখ টাকার নকল প্রসাধনী তৈরির কাঁচামালসহ বিপুল প্যাকেটজাত পণ্য জব্দ করা হয়।

কারখানাটিতে দেশি বিদেশি বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের নকল বিউটি ক্রিম, স্কিনক্রিমসহ ১৩টি প্রসাধনী পণ্য তৈরি ও বাজারজাত করতেন রাসেল চোকদার।
এ বিষয়ে ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুজ্জামান জানান, গোপনে খবর পেয়ে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের নকল প্রসাধনী জব্দ করা হয়। 

এ সময় কারখানার মালিক রাসেল চোকদারকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া নকল মালামালগুলো জব্দ করা হয়।

Monday, 7 August 2023

সদর উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হিসেবে নির্বাহী কর্মকর্তার প্রেস ব্রিফিং

সদর উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হিসেবে নির্বাহী কর্মকর্তার প্রেস ব্রিফিং


বিশেষ প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালীর প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আগামী ৯ই আগস্ট দেশের বিভিন্ন জেলা ও উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে (৪র্থ পর্যায়) জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন এবং গৃহহীনমুক্ত হিসেবে ঘোষণা করবেন বলে প্রেস ব্রিফিংয়ে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী। 

ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ আগষ্ট সোমবার বিকেল ৪ টায় উপজেলার অফিসে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে প্রেস ব্রিফিং করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী। 
প্রেস ব্রিফিংয়ে ইউএনও জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নপূরণে "বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না" মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফরিদপুর সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হিসাবে ঘোষণা করবেন। এ সময় তিনি আরও বলেন ফরিদপুর সদর উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্প এর আওতায় ৭৩১ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ১ম পর্যায়ে ৩১২টি, ২য় পর্যায়ে ১৫৩ টি ও ৩য় পর্যায়ে ২৬৬টি গৃহ নির্মাণ করে উপকারভোগীদের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। 

উক্ত প্রেস ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান, স্থানীয় সরকার বিভাগের সদর উপজেলা প্রকৌশলী মো: আলমগীর কবির, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম প্রমুখ।

Monday, 31 July 2023

চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন “সভাপতি খন্দকার নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ”

চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন “সভাপতি খন্দকার নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ”


জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার ২নং চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মলন-২০২৩ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

৩১শে জুলাই সোমবার বিকেল ৫:৩০টায় ইউনিয়নের মমিনখার হাট মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দেন ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সহ-সভাপতি শ্যামল ব্যানার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস,  সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কোতোয়ালি থানা আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোঃ নাছির, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী, চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিনুর রহমান খোকন প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এ্যাড সরদার আওয়াল হাসান। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাড়া দেশের ন্যায় ফরিদপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মেট্রোরেল, পদ্মা সেতু, কর্ণফুলী ট্যানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রসহ অসংখ্য মেগা প্রকল্প বাস্তবায়ন করেছেন। 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হলে সংগঠনকে শক্তিশালী করার কোন বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার লক্ষ্যে সকল ভেদাভেদ ভূলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান বক্তারা। 

আলোচনা সভা শেষে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সভাপতি পদে খন্দকার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, ১নং যুগ্ম সম্পাদক পদে তৌফিকুল আল-মামুন এর নাম ঘোষনা করে ফরিদপুর সদর উপজেলার ২নং চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানা যায়। 

এ ছাড়াও আওয়াল সরদারকে কোতোয়ালি থানা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদ দেয়া হবে বলে জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো: ইশতিয়াক আরিফ।

Tuesday, 25 July 2023

সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রের লাশ উদ্ধার

সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রের লাশ উদ্ধার


ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের আলিপুর ব্রিজ সংলগ্ন রাস্তার উপর থেকে  আজ মঙ্গলবার সকাল সাতটায় ফরিদপুর  সরকারি রাজেন্দ্র কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের (অনার্স) তৃতীয় বর্ষের ছাত্র প্রান্ত মিত্র, পিতা- বিকাশ মিত্র, সাং- ওয়ারলেস পাড়া (সুনীল দত্তের বাড়ি), থানা- কোতোয়ালি, জেলা- ফরিদপুরের লাশ স্থানীয় কোতোয়ালি থানা পুলিশ উদ্ধার করে।

উদ্বারকৃত লাশের শরীরে ধারালো অস্ত্রের একটা আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে  লাশের ময়না তদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরনের প্রক্রিয়া চলমান রয়েছে। 

হত্যাকান্ডের কারণ সম্পর্কে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
২ টি আগ্নেয়াস্ত্র রামদাসহ ৭ জন ডাকাত আটক

২ টি আগ্নেয়াস্ত্র রামদাসহ ৭ জন ডাকাত আটক


বিশেষ প্রতিনিধি: ফরিদপুরে ২টি আগ্নেয়াস্ত্র, গুলি, রামদা, চাকু ও অন্যান্য সরঞ্জামসহ ৭ জন ডাকাতকে আটক করেছে র‌্যাব-৮। এসময় ডাকাতি করা বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

২৪ জুলাই সোমবার বিকেল ৫টায় র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পে এক প্রেস ব্রিফ্রিংয়ে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার এ তথ্য জানান।

সোমবার ভোরে ফরিদপুর সদর উপজেলার পাইককান্দী গ্রামে ফরিদ শেখের বাড়িতে ডাকাতি করে পালানোর সময় ডাকাতদের আটক করা হয়।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার জানান, ডাকাতি করে পালানোর সময় আলম হোসেন, শফিকুল শেখ, ওমর ফারুক, মুসা সিকদার, সবুজ মাতবর, শাহাদাত খান, খোকা শেখকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুইটি ওয়ান শুটার গান, দুইটি কার্তুজ, রামদা, চাকু উদ্ধার করা হয়। আটককৃতদের ৬জনের বাড়ি ফরিদপুরের বিভিন্ন থানাধীন ও একজনের বাড়ি রাজবাড়ী।

তিনি আরও জানান, এদের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় ডাকাতি মামলা ও অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও মাদকের মামলা রয়েছে।

Tuesday, 18 July 2023

ডিবি পুলিশের অভিযান, ১৩০০ পিচ ইয়াবা ও ফেন্সিডিল সহ একজন গ্রেফতার

ডিবি পুলিশের অভিযান, ১৩০০ পিচ ইয়াবা ও ফেন্সিডিল সহ একজন গ্রেফতার


বিশেষ প্রতিনিধি: রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১৩০০ (এক হাজার তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট এবং ১২৬ (একশত ছাব্বিশ) বোতল ফেন্সিডিল সহ আটক একজন।

"চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান করছে রাজবাড়ী জেলা পুলিশ।

এরই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার  পুলিশ সুপার, এম এম শাকিলুজ্জামান এর নির্দেশনায় ১৭ জুলাই দুপুর ১.১৫ ঘটিকার সময় জেলা গোয়েন্দা অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে এসআই দীপন ‍কুমার মন্ডল, এসআই মোঃ মোতালেব হোসেন, এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এসআই জাহাঙ্গীর মাতুব্বর, সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন রাজবাড়ী পৌরসভা ৬নং ওয়ার্ড, সজ্জনকান্দা সাকিনস্থ ধুরজুটি চক্রবর্তীর বাড়ীর ভাড়াটিয়া জনৈক শাহজাহান চৌধুরীর ভাড়াকৃত বাসার মধ্য হতে আসামী ১। মোঃ শাহজাহান চৌধুরী (২৮), পিতা-হযরত চৌধুরী, সাং-বড় চরবেনীনগর, এ/পি সাং-সজ্জনকান্দা জনৈক ধুরজুটি চক্রবর্তী এর বাসার ভাড়াটিয়া, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীকে ১৩০০ (এক হাজার তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট, ওজন ১৩০(একশত ত্রিশ) গ্রাম, যার অবৈধ বাজার মূল্য অনুমান ৩,৯০,০০০/- টাকা এবং ১২৬ (একশত ছাব্বিশ) বোতল কোডিন যুক্ত ফেন্সিডিল, ওজন ১২,৬০০ এমএল, অর্থাৎ ১২.৬ লিটার ফেন্সিডিল, যার অবৈধ বাজার মূল্য অনুমান ৩,৭৮,০০০ টাকা এবং ধৃত আসামীর মাদক বিক্রি কাজে ব্যবহৃত একটি এন্ড্রয়েট মোবাইল সেট সহ হাতে-নাতে গ্রেফতার করেন।

উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। 
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক উপজেলা কর্মশালা অনুষ্ঠিত

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক উপজেলা কর্মশালা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার: ১৮ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় ফরিদপুর সদর উপজেলা পরিষদের হলরুমে বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত” হয়েছে। 

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ফরিদপুর সদর উপজেলা পরিষদে সুইজারল্যান্ডের আর্থিক সহযোগিতায় পরিচালিত রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষে মঙ্গলবার ফরিদপুর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী। 
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ মো: আখতারুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মোঃ আনোয়ার হোসেন,  কোতোয়ালি থানা ওসি (অপারেশন) মো: গাফফার হোসেন।

এছাড়াও আরো অংশগ্রহণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ শাহজাহান মোল্লা,  উপজেলা প্রোগ্রাম অফিসার মহিলা বিষয়ক অধিদপ্তর এম.এ নাহার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আকরামুল কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ আমানুর রহমান, উপজেলার তথ্য আপা, লায়লা নূর হীরা, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মো: আলতাফ হোসেন, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ,কে,এম বাদশা মিয়া প্রমুখ অন্যান্য ইউনিয়নের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 
এছাড়াও বেসরকারী সংস্থার প্রতিনিধি ব্লাষ্টের সমন্বয়কারী এ্যাড শিপ্রা গোস্বামী, সাংবাদিক, সম্ভাব্য অভিবাসী, বিদেশ ফেরত অভিবাসী ও তাদের সদ্যসগণ প্রমূখ।
কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আসাদুল্লাহ। 
মুল প্রবন্ধ উপস্থাপন করেন ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মাইগ্রেশন প্রোগ্রাম ফরিদপুর এমআরএসসি খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ।
কর্মশালায় বিদেশফেরত অভিবাসীরা তাদের প্রবাস জীবনের অভিজ্ঞতা তুলেন ধরেন। এছাড়া সকলের অংশগ্রহণে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের সেবা সংক্রান্ত বিষয় নিয়ে মুক্ত আলোচনা করা হয়।

Saturday, 15 July 2023

কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন, সভাপতি জাহাঙ্গীর শাহ্ ও সাধারণ সম্পাদক সেলিম

কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন, সভাপতি জাহাঙ্গীর শাহ্ ও সাধারণ সম্পাদক সেলিম


ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ও সংগঠনের সাধারণ সম্পাদক ফকির মোঃ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে শুক্রবার বিকেল পাঁচটায় ‌তাম্বুলখানা কবি জসিমউদদীন স্কুল এন্ড কলেজ মাঠে সংগঠনের এি-বার্ষিক সম্মলন-২০২৩ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‌ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সহ-সভাপতি শ্যামল ব্যানার্জী, সহ-সভাপতি কেএম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা , যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস, সাংগঠনিক সম্পাদক আবু নাঈম, জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু, জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোঃ নাছির, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, জেলা যুব মহিলা লীগের আহবায়ক রুখশানা আহমেদ মেহেবী, জেলা ছাএলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও  কোতোয়ালি থানা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী।

এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তারা  বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাড়া দেশের ন্যায় ফরিদপুরে  ব্যাপক উন্নয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মেট্রোরেল, পদ্মা সেতু, কর্ণফুলী ট্যানেল, রপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রসহ অসংখ্য মেঘা প্রকল্প বাস্তবায়ন করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হলে সংগঠনকে শক্তিশালী করার কোন বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার লক্ষ্যে সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। 
আলোচনা সভা শেষে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে মোঃ জাহাঙ্গীর শাহ্ কে সভাপতি, মোঃ সেলিম শেখকে সাধারণ সম্পাদক, ও জাহাঙ্গীর সর্দারকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ফরিদপুর সদর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্যদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানা যায়। 

এছাড়া ফকির মোঃ সিদ্দিকুর রহমানকে কোতোয়ালি থানা আওয়ামী লীগের সহ-সভাপতি করা হয়।

Thursday, 13 July 2023

বাখুন্ডা বাজারে ডাকাতির মালামালসহ গ্রেপ্তার  ছয়জন

বাখুন্ডা বাজারে ডাকাতির মালামালসহ গ্রেপ্তার ছয়জন

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরতলীর বাখুন্ডা বাজারের নৈশ প্রহরীদের বেঁধে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১২ জুলাই বুধবার দুপুর সাড়ে ১২ টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো: শাহজাহান ডাকাতদের গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন- শরীয়তপুরের পালং থানার চরগাজীপুর এলাকার কাজল দেবনাথ (৪৭), একই জেলার গোসাইরহাট থানার রানীসার এলাকার শহিদ ওরফে আবুল (৩৮), ময়মনসিংহের ফুলপুর উপজেলার কুড়িপাড়া এলাকার আনোয়ার হোসেন ওরফে ফজো বেপারী (৭০), মুন্সিগঞ্জের লৌহজং থানার দক্ষিণ হলদিয়া এলাকার এমারত হোসেন (৪০), কুড়িগ্রামের খাউরার পাড় এলাকার সাইদুল সরকার (২৭) ও ঢাকার দোহার থানার মেঘুলা এলাকার উজ্জল দাস (৩৮)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো: শাহজাহান সাংবাদিকদের জানান গত রবিবার যশোরের বেনাপোল থেকে প্রথমে কাজল দেবনাথকে গ্রেফতার করা হয়। পর দিন তাকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হলে সেখানে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেয় কাজল দেবনাথ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার  রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে ঢাকার কদমতলী এলাকা থেকে উজ্জল দাস (৩৮) এবং মুন্সিগঞ্জের শ্রীপুর থেকে শহিদ ওরফে আবুল, আনোয়ার হোসেন ও এমারত শেখ, সাইদুল সরকারকে গ্রেপ্তার করা হয়। 
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে এমারত শেখ ও সাইদুলের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ও উজ্জল দাসের নিকট হতে লুণ্ঠিত অলংকারের মধ্যে ৮ আনা ওজনের গলানো স্বর্ণের বার এবং ২০ ভরি রূপা উদ্ধার করা হয়। 
গ্রেফতারকৃতরা ফরিদপুর শহরের বাখুন্ডা বাজারে ডাকাতির সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। 
ফরিদপুরের কোতয়ালী থানার এসআই জব্বার ও কনস্টেবল হিমেল এ অভিযানে ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ (ক্রাইম এন্ড অপস্) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ জলিলসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
এর আগে গত ৩ জুলাই দিবাগত রাতে রাজধানীর শ্যামপুর, লালবাগ, কামরাঙ্গীরচর, শ্যামলী, দক্ষিণ কেরাণীগঞ্জ ও মাদারীপুর এলাকায় র‍্যাব ও পুলিশ মিলে যৌথ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করে। 
প্রসঙ্গ, গত ২৭ মে রাতে গভীর রাতে ফরিদপুর শহরের বাখুন্ডা বাজারের নৈশ্য প্রহরীদের বেঁধে মারধর করে জুয়েলারীসহ বেশ কয়েকটি দোকানের বিপুল পরিমান মালামাল লুট করে। চারটি ডাকাতদলের ২০ থেকে ২৫ জন এতে অংশ নেয়।
ওই ঘটনায় ডাকাতি হওয়া দোকানের মালিকরা বাদি হয়ে কোতয়ালী থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করেন।

Friday, 7 July 2023

ডিবি পুলিশের অভিযানে ছয়জন জুয়া খেলোয়ার আটক

ডিবি পুলিশের অভিযানে ছয়জন জুয়া খেলোয়ার আটক


বিশেষ প্রতিনিধি: রাজবাড়ী জেলার পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান স্যারের নির্দেশনায় এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে ০৬ জুলাই রাত ১১:২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এএসআই জাহাঙ্গীর মাতুব্বর সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন সুলতানপুরে অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেফতার করেছে।

এ সময় অত্র ইউনিয়নের জালদিয়া বাজারস্থ মোঃ শুক্কুর আলী (৩৫), পিতা-মৃত খোরশেদ আলী এর চায়ের দোকান ঘরের ভিতর হতে আসামী ১। মোঃ হাবিব মোল্লা (৩৫), পিতা-মৃত আবু তালেব মোল্লা, ২। মোঃ ফরহাদ শেখ (৩০), পিতা-মোঃ রশিদ শেখ, ৩। মোঃ আহাদুজ্জামান (৪৫), পিতা-মোঃ সবেদ আলী শেখ, ৪। মোঃ রইচ শেখ (৩৫), পিতা-মৃত করিম শেখ, সর্ব সাং-জালদিয়া, ৫। মোঃ মঞ্জুর হোসেন মোল্লা (৩৯) পিতা-মৃত আনোয়ার হোসেন মোল্লা, সাং-জালদিয়া বালুরচর, ৬। মোঃ রাজীব মোল্লা (৩১) পিতা-মোঃ সিদ্দিক মোল্লা, সাং-বানিয়ারি, সর্ব থানা-রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ীদেরকে জুয়ার খেলার আসর হইতে নগদ ১,৬৪৫/- (এক হাজার ছয়শত পয়তাল্লিশ) টাকা ও বিভিন্ন রংয়ের ০২ (দুই) পেটি (বান্ডিল) খেলার তাস, একটি প্লাস্টিকের বস্তাসহ জুয়া খেলা অবস্থায় হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্তে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। এ সংক্রান্তে অভিযান চলবে।

Thursday, 6 July 2023

কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী হান্নান খান

কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী হান্নান খান


বিশেষ প্রতিনিধি: আগামী ১৪ জুলাই ২০২৩ ইং শুক্রবার ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বিকেল ৩টায় তাম্বুলখানা কবি জসিমউদদীন স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

কৈজুরী ইউনিয়নের বর্তমান ১নং ওয়ার্ড ফরিদপুর শহর বাইপাস সড়ক সংলগ্ন  পিয়ারপুর এলাকার মরহুম আ: জলিল খান এর মেজো পুত্র হান্নান খান। তিনি দীর্ঘদিন যাবত আওয়ামী অঙ্গ  ও সহযোগী সংগঠনে রাজনীতি করে যাচ্ছেন।

বিগত দিনে যে রাজনৈতিক পদে ছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কৈজুরী ইউনিয়নের সাবেক ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ কৈজুরী ইউনিয়ন শাখার তিন বারের সাবেক সভাপতি, এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন তথা রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত।

এ ইউনিয়নের নবীন-প্রবীন, কিশোর-যুবক, নারী-পুরুষের পরিচিত মুখ হান্নান খান। দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের রাজনৈতিক সকল কর্মকান্ডে জড়িত থাকায় ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দের কাছে তার ব্যাপক প্রশংসা রয়েছে।

ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে হান্নান খান বলেন, আমি দীর্ঘদিন যাবত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের রাজনৈতিক কর্মকান্ডে জড়িত রয়েছি। এ ত্রি-বার্ষিক সম্মেলনে আমি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। দলীয় নেতাকর্মীরা আমার বিষয়ে সার্বিক খোঁজ খবর নিয়ে কমিটি ঘোষনা করলে আমি শতভাগ আশাবাদী আমাকে সাধারণ সম্পাদক পদে দ্বায়িত্ব দিলে আগামীতে দলীয় কর্মকান্ডের কর্মসূচি বাস্তবায়ন করতে সফল হবো।

Monday, 3 July 2023

শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করলেন শামীম হক

শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করলেন শামীম হক

 

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর পশ্চিম আলিপুর নিবাসী শারীরিক প্রতিবন্ধী যুবক আবু বকরকে হুইল চেয়ার প্রদান করলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।

তিনি আজ সোমবার রাতে ‌ফরিদপুরের আলিপুরস্থ শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্স এ প্রতিবন্ধী আবু বকরকে হুইল চেয়ার প্রদান করেন।

এ সময় ‌আবু বকরের মা ‌শামীম হকের এই অবদানের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

উল্লেখ করা যেতে পারে শারীরিক প্রতিবন্ধী আবু বকর ‌দীর্ঘ চার বছর যাবৎ কোন রকম কাজ করতে পারছেন না চলাচল করতে পারছেন না আর তখনই তার পাশে দাঁড়িয়েছেন শামীম হক। এ সময় তিনি আবু বকরকে হুইল চেয়ার প্রদান করলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এনটিভি ২১ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

এনটিভি ২১ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত


ফরিদপুর প্রতিনিধি: দেশের অন্যতম স্যাটেলাইট চ্যানেল এন টিভির ২১তম জন্মদিন পালিত হয়েছে।

এ উপলক্ষে ফরিদপুরে এন টিভির জন্মদিন পালন করা হয় ফরিদপুর প্রেস ক্লাবের মরহুম এডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে। 

এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এনটিভির জেলা প্রতিনিধি ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সঞ্জীব দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো: শাহজাহান, সদর উপজেলা ‍নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, হাইসেন্স গ্রুপের পরিচালক মোহাম্মদ খায়ের মিয়া, ফরিদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মফিজ ঈমান মিলন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি পান্না বালা, চ্যানেল টুয়েন্টি ফোর অনলাইন বিভাগের প্রধান রাজিব খান, রাশিন এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, ব্লাস্টের নির্বাহী পরিচালক শিপ্রা গোস্বামী, এফডিএ এর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, বিএফএফ এর নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ স্যাটেলাইট টেলিভিশনে এনটিভির বিগত দিনের কার্যক্রম নিয়ে আলোচনা করেন। 

বক্তারা বলেন বাংলাদেশের টেলিভিশন জগতে এনটিভি একটা বিশেষ স্থান অর্জন করেছে, তাদের সংবাদের মান অনুষ্ঠানের পরিকল্পনা সাধারণ জনগণের কাছে দারুণভাবে সমাদৃত হয়েছে। তারা এনটিভির আগামী দিনের শুভেচ্ছা কামনা করেন।  

এ সময় মাদারীপুর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, ফরিদপুর পৌরসভার ‌১৬নং ওয়ার্ড কাউন্সিলর বিধান কুমার সাহা সহ বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।