Monday, 3 July 2023

এনটিভি ২১ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

এনটিভি ২১ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত


ফরিদপুর প্রতিনিধি: দেশের অন্যতম স্যাটেলাইট চ্যানেল এন টিভির ২১তম জন্মদিন পালিত হয়েছে।

এ উপলক্ষে ফরিদপুরে এন টিভির জন্মদিন পালন করা হয় ফরিদপুর প্রেস ক্লাবের মরহুম এডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে। 

এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এনটিভির জেলা প্রতিনিধি ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সঞ্জীব দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো: শাহজাহান, সদর উপজেলা ‍নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, হাইসেন্স গ্রুপের পরিচালক মোহাম্মদ খায়ের মিয়া, ফরিদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মফিজ ঈমান মিলন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি পান্না বালা, চ্যানেল টুয়েন্টি ফোর অনলাইন বিভাগের প্রধান রাজিব খান, রাশিন এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, ব্লাস্টের নির্বাহী পরিচালক শিপ্রা গোস্বামী, এফডিএ এর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, বিএফএফ এর নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ স্যাটেলাইট টেলিভিশনে এনটিভির বিগত দিনের কার্যক্রম নিয়ে আলোচনা করেন। 

বক্তারা বলেন বাংলাদেশের টেলিভিশন জগতে এনটিভি একটা বিশেষ স্থান অর্জন করেছে, তাদের সংবাদের মান অনুষ্ঠানের পরিকল্পনা সাধারণ জনগণের কাছে দারুণভাবে সমাদৃত হয়েছে। তারা এনটিভির আগামী দিনের শুভেচ্ছা কামনা করেন।  

এ সময় মাদারীপুর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, ফরিদপুর পৌরসভার ‌১৬নং ওয়ার্ড কাউন্সিলর বিধান কুমার সাহা সহ বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পুলিশের অভিযানে একশত পিচ ইয়াবাসহ একজন আসামী গ্রেফতার

পুলিশের অভিযানে একশত পিচ ইয়াবাসহ একজন আসামী গ্রেফতার


বিশেষ প্রতিনিধি: রাজবাড়ী সদর থানাধীন সুলতানপুর ইউপির সাহিলকাঠি গ্রামের কাজিবাড়ি মসজিদের সামনে পাকা রাস্তার ওপর থেকে এসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান সিকদার সঙ্গীয় ফোর্সসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ মিরাজুল ইসলাম ওরফে সজীব শেখ (২৫), পিতা- ইয়াকুব শেখ পিতা-মোঃ শাহজাহান মিয়া, গ্রাম- নিমতলা, থানা ও জেলা-রাজবাড়ীকে গ্রেফতার করেন। 
উক্ত বিষয়ে রাজবাড়ী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

Saturday, 1 July 2023

আনোয়ারা-মান্নান বেগ ফুটবল প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন

আনোয়ারা-মান্নান বেগ ফুটবল প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন


ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর সুলতানপুর স্কুল মাঠে শনিবার বিকেলে আনোয়ারা-মান্নান বেগ ফুটবল প্রিমিয়ার লীগ এবং বিশাল প্রিতি ম্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১লা জুলাই শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত খেলার উদ্বোধন করেন আনোয়ারা হামিদা চক্ষু হাসপাতালের পরিচালক ও আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের সভাপতি ডা: মহসিন বেগ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদ সদস্য ইলিয়াস বেগ নান্নু, বিশিষ্ট শিল্পপতি সামসুল হক বেগ পান্নু, বিশিষ্ট সমাজ সেবক (কানাডা প্রবাসী) নাইম হাসান বেগ।
উক্ত খেলা পরিচালনা করেন আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের সদস্য সচিব আর্কিটেক্ট মুজাহিদ বেগ।

উদ্বোধনী খেলায় অংশ নেন ফরিদপুর জেলা ফুটবল একাডেমি বনাম চর সুলতানপুর স্পোর্টিং ক্লাব।

আট দলীয় টুর্নামেন্টে চর সুলতানপুর স্পোর্টিং ক্লাব, শালিপুর স্পোর্টিং ক্লাব, বাবুরচর স্পোর্টিং ক্লাব, ভাষানচর স্পোর্টিং ক্লাব, মৌলভিরচর স্পোর্টিং ক্লাব, চরভদ্রাসন স্পোর্টিং ক্লাব, আব্দুর শিকদার ডাংগী স্পোর্টিং ক্লাব ও বিলনালিয়া স্পোর্টিং ক্লাব অংশ নেন।

উল্লেখ্য উদ্বোধনী অনুষ্ঠানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়। 

Thursday, 29 June 2023

ঈদের দিন সকালে সড়ক দুর্ঘটনায় আটজন যাত্রী আহত

ঈদের দিন সকালে সড়ক দুর্ঘটনায় আটজন যাত্রী আহত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলাধীন চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম নামক স্থানে আজ বৃহস্পতিবার সকাল আটটায় আন্ডারপাসের উপরে এক্সপ্রেসওয়েতে ভাঙ্গা থেকে ঢাকা গামী পিকআপ (ঢাকা মেট্রো - নং ১৩-০৭২৩) এর সাথে যশোর হইতে বরিশাল গামী প্রাইভেট কারের (ঢাকা মেট্রো- গ ১২-৩৫৩০) চালক রাস্তা ভুল করে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে প্রবেশ করলে ড্রাইভার ভুল বুঝতে পেরে উল্টা পথে ভাঙ্গার দিকে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এ সময় প্রাইভেটকারে থাকা যাত্রী ১। মোঃ বিল্লাল সরদার (২৫ ), পিতা- নুরু সরদার,
২। মোসা: লিজা আক্তার (২০), স্বামী- বিল্লাল সরদার, ৩। আশরাফুল (০৩), পিতা- বিল্লাল হোসেন, ৪। আব্দুল্লাহ (৩০ ), পিতা- কাদের মোল্লা, সর্বসাং চর সাহেব রামপুর। ৫। মোসা: পিয়া আক্তার (১৫), পিতা- আলাউদ্দিন, ৬। আকরাম হোসেন (১৮), পিতা- আলাউদ্দিন ফকির। উভয় সাং সেলিমপুর সর্ব থানা- মুলাদী জেলা- বরিশাল। ৭। মোঃ সাকিব (২১), পিতা- মো: ইদ্রিস, সাং যাত্রাবাড়ী, ঢাকা, ৮। হৃদয় (২৫), পিতা- রফিকুল ইসলাম, সাং কাজীপাড়া, যশোর মারাত্মকভাবে আহত হন।

এ দুর্ঘটনার পর শিবচর হাই থানা পুলিশ এবং ভাঙ্গা ফায়ার সার্ভিস এর সদস্যরা দ্রুত ঘটনা স্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে এবং পরবর্তীতে আহত সকলকেই উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সড়ক দুর্ঘটনা কারণে মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক বিঘ্ন হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।
সালথায় মানবাধিকার কমিশনের পরিচিতি সভা ও কার্ড বিতরণ

সালথায় মানবাধিকার কমিশনের পরিচিতি সভা ও কার্ড বিতরণ


জাকির হোসেন: ফরিদপুরের সালথায় বাংলাদেশ মানবাধিকার কমিশন সালথা উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (২৮ জুন) বিকাল ৫ টার দিকে সালথা উপজেলা মানবাধিকার কমিশনের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই পরিচিতি সভা ও কার্ড বিতরণ সভা অনুষ্ঠিত হয়।

সালথা উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি এইচ.এম. আব্দুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ সাদিক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক প্রচার সম্পাদক (ডিইউজে) মোঃ আসাদুজ্জামান, সালথা উপজেলা শাখার সাবেক কমান্ডার আবুল কালাম আজাদ, সালথা উপজেলা মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন, নির্বাহী সম্পাদক মোঃ আরিফুল ইসলাম। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা মানবাধিকার কমিশনের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ জাকির হোসেন, প্রচার সম্পাদক মোঃ রাজিব হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, রবিউল বাশার, ধর্ম বিষয়ক সম্পাদক এমদাদ হোসেন, কার্য নির্বাহী সদস্য মোঃ নাইম শেখ, মোঃ এমদাদ মোল্লাসহ সকলেই।

Wednesday, 28 June 2023

 রূপসায় গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ

রূপসায় গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ



মোল্লা জাহাঙ্গীর আলম, খুলনা: খুলনা জেলার রূপসা উপজেলার শ্রীফলতলা ক্যাম্প  পুলিশ ৮০০ গ্রাম গাঁজাসহ দুই নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।


গ্রেফতারকৃতরা হল সাতক্ষীরা থানার বাবুলিয়া গ্রামের স্বামী মো: আইয়ুব আলী স্ত্রী শাহানারা খাতুন (৪২) ও এক ই উপজেলার মধু মোল্লার ডাঙ্গা গ্রামের মো: মহররম খান এর স্ত্রী মঞ্জু বেগম (৪৭)।


মামলা সূত্রে জানাযায়, উপ জেলার শ্রীফলতলা ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাবুল ইসলাম গত ২৭জুন রাতে মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিল করার জন্য অভিযানে বের হয়।


নন্দনপুর এলাকায় বটতলা মোড়ে পৌছালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে নন্দনপুর এলাকার হরতকিতলা কালামের চায়ের দোকানের পাশে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে। 


এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই নারী পালানোর চেষ্টা করে।


এসময় নারী কনস্টেবল এর সহায়তায় শাহানারা ও মঞ্জুয়ারা কে আটক করা হয়।আটককৃত শাহানারার নিকট থেকে ৩৫০গ্রাম ও মঞ্জুয়ারা বেগমের নিকট থেকে ৪৫০ গ্রাম গাঁজা জব্দ করে তাদের গ্রেফতার করা হয়।


এছাড়া পুলিশ আরো জানায়, উক্ত মহিলা মাদক বিক্রেতারা বিভিন্ন স্থান হইতে মাদকদ্রব‍্য সংগ্রহ করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়া বিক্রয় করে বলে প্রাথমিকভাবে তারা স্বীকার করে। 


এস আই বাবুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে রূপসা মামলা দায়ের করেন। যার নং ২৩, তাং- ২৭/৬/২৩ ।

১০টি গ্রামের মানুষের  পবিত্র ঈদুল আজহা উদযাপন

১০টি গ্রামের মানুষের পবিত্র ঈদুল আজহা উদযাপন



ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলার বোয়ালমারী  উপজেলার ১০টি গ্রামে আজ বুধবার  সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

  বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের কাটাগড়, সহস্রাইল, দরি সহস্রাইল, মাইটকোমড়া, রাখালতলি গঙ্গানন্দপুরসহ ১০টি আংশিক গ্রামের  লোকজন ঈদুল আজহার নামাজ আদায় করেন।  

উল্লেখ্য বোয়ালমারী  উপজেলায় একদিন আগে যারা ঈদ উৎসব উদযাপন করেন তাঁরা সবাই চট্টগ্রামের মির্জাখিল শরীফের মুরিদান। দীর্ঘদিন যাবৎ গ্রামগুলোর আংশিক মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা ও দুইটি ঈদ উদযাপন করে আসছে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ এবং চট্টগ্রামের মির্জাখিল শরীফের সাথে মিল রেখে বোয়ালমারী উপজেলার  ১০টি গ্রামের মুসল্লীরা ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাজ নির্ধারিত দিনের একদিন পূর্বেই আদায় করে থাকেন।

Monday, 26 June 2023

শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ততা নিয়ে সময় পার করছে কামাররা

শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ততা নিয়ে সময় পার করছে কামাররা


খন্দকার আব্দুল্লাহ :
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দা, বটি, চাপাতি, ছুড়িসহ মাংস কাটার সরজ্ঞাম তৈরি ও বিক্রিতে শেষ সময়ে ব্যস্ততা পার করছেন ফরিদপুরের বিভিন্ন অঞ্চলে।

বছরের অন্য দিনগুলোতে তেমন কাজ না থাকলেও কুরবানী আসলে বাড়ে তাদের কর্মব্যস্ততা। এসময় সকাল থেকে গভীর রাত পর্যন্ত পরিশ্রম করতে হয় তাদের এবং বেড়ে যায় বেচা কেনা। যা দিয়ে পুরো বছর চলতে হয় তাদের। তবে কয়লা, লোহাসহ সকল জিনিসপত্রের দাম বৃদ্ধি হওয়ায় আগের মত তেমন লাভ হয়না বলে জানান কামাররা। একসময় কামারদের ব্যবসা জমজমাট থাকলেও বর্তমানে বিভিন্ন ওয়ার্কশপে তৈরি হচ্ছে রেডিমেড দা, বটি, কাস্তেসহ বিভিন্ন জিনিসপত্র। এখন আর এই ব্যবসায় লাভ নাই, শুধু কুরবানি আসলেই বেচাকেনা হয়। তাছাড়া বছরের অন্য দিনগুলো কষ্টে কেটে যাচ্ছে।

বিভিন্ন এনজিও থেকে কিস্তিতে টাকা নিয়ে তা পরিশোধ করতে করতে হিমশিম খেতে হচ্ছে। তাই অনেকেই এ পেশা ছেড়ে অন্য পেশার দিকে ঝুগছে। তবে এখন পর্যন্ত বেচাকেনা মোটামুটি ভাল হচ্ছে বলে জানান তিনি। বলেন, প্রতি বছর কুরবানির ঈদে কাজ বেশি হয়। যে কারনে কুরবানির ১ মাস আগে থেকেই কাজ বাড়তে থাকে আমাদের। সারাবছর তেমন কাজ না থাকলেও কুরবানির ঈদে একটু বিশ্রামেরও সময় পাইনা। তাই কুরবানির ঈদের আগে থেকেই অনেক নতুন সরঞ্জাম তৈরি করে রাখি। কারণ অনেকেই নতুন সরঞ্জাম বানানোর সময় না পেয়ে সেগুলো কিনে নেয়।

বোয়ালমারী বাজার এলাকার কামার শ্রমিক মুকুল ঘোস জানান, প্রায় ২০ বছর এই পেশার সাথে যুক্ত আছি। প্রতিবছরই এই সময়ে ব্যস্ত সময় পার করতে হয়। দিন যত গড়াবে ব্যস্ততা ততোই বাড়ে। আর এমন ব্যস্ততা ঈদের আগের রাত পর্যন্ত চলবে। তবে অনেক কস্টের পর যখন ইনকাম ভাল হয় তখন সব কস্ট ভূলে যাই।

সরেজমিনে দেখা যায় প্রতিটি দা তৈরিতে প্রকারভেদে মজুরি নেয়া হচ্ছে ৬০০-৭০০ কেজিতে বিক্রি হয়। চাকু তৈরিতে নেয়া হচ্ছে ১২০-২৫০ টাকার মত। বড় ছুড়ি তৈরিতে নেয়া হচ্ছে ৪০০-৬০০ টাকার মত। এছাড়া বটি তৈরিতে নেয়া হচ্ছে ৩০০-৪০০ টাকার মত।

এদিকে ক্রেতারা জানান, প্রতি বছরই করুবানি আসলে দা, বটি, চাপাতি, ছুড়িসহ আরো অনেক জিনিসপত্র কিনতে হয়। তবে এবছর লোহা ও কয়লার দাম বৃদ্ধি হওয়ায় গতবছরের চাইতে বেশি দাম দিয়ে জিনিসপত্র কিনতে হচ্ছে তাদের।

তিনি আরো বলেন, পোড়া পাথর কয়লা, কাঠ কয়লা, রৎত, পাথর, লোহা এগুলোর দাম বৃদ্ধি হওয়ায় ব্যবসা তেমন হচ্ছে না। তবে দাম কমলে স্বস্তি ফিরবে।

ফরিদপুরে এইচআইভি বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ফরিদপুরে এইচআইভি বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিজড়া ও ঝুঁকিপূর্ণ পুরুষ জনগোষ্ঠিদের এইচআইভি এইডস পরীক্ষা ও সংক্রমিতদের চিকিৎসা সেবা নিশ্চিত করণ, তাদের ঝুঁকিপূর্ণ অচরণ পরিবর্তনে আমাদের করণীয় তথা একটি এইডস মুক্ত বাংলাদেশ বিনির্মানে আমাদের ভূমিকা শীর্ষক সভা ঢাকা আহ্ছানিয়া মিশন ফরিদপুরের আয়োজনে আজ রবিবার জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান। 

জেলা ইনচার্জ মো. পলাশ খানের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মোহাম্মদ বদরুদ্দোজা ও কোতায়ালী থানার ওসি অপারেশন মো. আব্দুল গাফফার। 

সভায় আলোচনায় অংশগ্রহণ করেন কোনকারদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. বারী জামান, ফরিদপুর পৌরসভার ২৫নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আলাওল হোসেন, নন্দিতা সুরক্ষার সভাপতি তাহিয়াতুল জান্নাত রেমী, ডেমিয়েন ফাউন্ডেশনের প্রজেক্ট ডিরেক্টর মো. শেখ মঈন উদ্দিনসহ প্রমুখ। 

মো. শেখ মঈন উদ্দিন বলেন, ঢাকা আহ্ছানিয়া মিশন কতৃক সেবা প্রদানকৃত লক্ষিত জনগোষ্ঠিদের সুুস্থতা তথা যক্ষ্মামুক্ত থাকতে পরীক্ষাসহ চিকিৎসা প্রদানে ডেমিয়েন ফাউন্ডেশন কাজ করে যাবে। 

তাহিয়াতুল জান্নাত রেমী বলেন, ফরিদপুরের হিজড়া জনগোষ্ঠির তালিকা করা হয়েছে সুতরাং উক্ত তালিকা বিবেচনায় নিয়ে তাদের জন্য প্রদত্ত সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তিনি ঢাকা আহ্ছানিয়া মিশনের কার্যক্রম ও সেবা সমূহ সকলকে অবহিত করতে সভায় উপস্থিত সকলের প্রতি আহবান জানান। 

ডা. শাহ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, এইচআইভি এবং এইডস বিষয়টি এক নয়। একটি জীবানু এবং অন্যটি রোগের নাম। সুতরাং কেউ এইচআইভি সংক্রমিত হলেই তিনি এইডস রোগী বিষয়টি এমন ভাবার কোন সুযোগ নেই। 

মো. আব্দুল গাফফার বলেন, হিজড়ারা আমাদের সমাজের আমাদের পরিবারের অংশ। সুতরাং তারা হিজড়া হিসাবে নয় ববং মানুষ হিসাবে সমাজে বেঁচে থাকুক। 

ডা. মো. ছিদ্দীকুর রহমান বলেন, এইচআইভি বা যৌন রোগ সংক্রমিত হলে তাকে চিকিৎসা সেবা প্রদান করা বিষয়টি তা না হয়ে বরং যৌন রোগ বা এইচআইভি সংক্রমিত না হতে হয় সে দিকে আমাদের দৃষ্টি বা সচেতনতা বৃদ্ধি করা উচিত। তিনি সংক্রমিত হবার পরিবর্তে সংক্রমিত না হবার প্রতি জোর দেন এবং এদিকে সচেতনতা বৃদ্ধির প্রতি গুরুপ্তআরোপ করেন। সভায় সকলেই ঝুঁকিপূন মানুষদের আচরণ পরিবর্তনে যার যার অবস্থা থেকে কাজ করে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন। 

উল্লেখ্য আইসিডিডিআরবি'র ব্যবস্থাপনায় ও গ্লোবাল ফান্ডের আর্থিক সহায়তায় এবং জাতীয় এইডস/এসটিডি প্রোগ্রাম এর সার্বিক তত্তাবধানে ‘প্রায়োরাটাইজড এইচআইভি প্রিভেনশন এন্ড ট্রিটমেন্ট সার্ভিসেস ফর কি পপুলেশন্স ইন বাংলাদেশ’ প্রকল্পটির মাধ্যমে অত্যন্ত “ঝুঁকিপুর্ণ পূরুষ ও হিজড়া” জনগোষ্ঠীর জন্য এইচআইভি/এইডস প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। উক্ত প্রকল্পের আয়োজনে আজকের এই সভা যেখানে আইনজীবী, সংবাদকর্মী, স্কুল ও কলেজ শিক্ষক, ধর্মীয় নেতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, চিকিৎসক, এনজিও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

Sunday, 18 June 2023

নাটাবের উদ্যোগে যক্ষা নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক করণীয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত

নাটাবের উদ্যোগে যক্ষা নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক করণীয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত


ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে নাটাবের উদ্যোগে যক্ষা নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা সম্পর্কিত এক মতবিনিময় সভা আজ সকাল ১১ টায় ফরিদপুর শহরের পরিচর্যা হাসপাতালের মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়।

নাটাবের জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ ফয়েজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি ‌ডক্টর এম এ জলিল, সাংবাদিক আবুল হোসেন আজাদ, সিভিল সার্জন অফিসের কর্মকর্তা এ কে এম আসাদুজ্জামান। 

এ সময় ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে যক্ষা রোগের তুলে ধরে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন নিয়মিত চিকিৎসা করলে ‌ যক্ষা রোগ নিরাময় করা সম্ভব।  প্রতিবছর ‌কয়েক হাজার লোক যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা যান। এর মধ্যে ২০২২ সালে ১৫৭৭ জন এবং ২০২১ সালে ‌ ১২৮৯ জন লোক এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বক্তারা বলেন যক্ষা রোগের বিভিন্ন লক্ষণ তুলে ধরেন এবং এ ব্যাপারে প্রচারণার জন্য গণমাধ্যম কর্মীদের ‌ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য আহ্বান জানান।

Friday, 16 June 2023

জেলা গোয়েন্দা পুলিশের হাতে নগদের টোপ চক্রের ০২ সদস্য আটক

জেলা গোয়েন্দা পুলিশের হাতে নগদের টোপ চক্রের ০২ সদস্য আটক

বিশেষ প্রতিনিধি: রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের নির্দেশনায় এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে ১৫ জুন বৃহস্পতিবার বিকেল ৫:২৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে এসআই মোঃ মোতালেব হোসেন, এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এসআই জাহাঙ্গীর মাতুব্বর সঙ্গীয় অফিসার- ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন সুলতানপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মোঃ মোকলেছ মোল্লা (৫০), পিতা- মৃত হায়দার মোল্লা এর পুকুর চালার পূর্ব উত্তর কোনে কলা বাগানের ভিতর হতে ১। মোঃ রোমান মোল্লা (৩০), পিতা- মোঃ নূর ইসলাম মোল্লা, ২। মোঃ রাকিব শেখ (২২), পিতা-মোঃ জনাব আলী শেখ, উভয় সাং- লক্ষনদিয়া, ইউপি- সুলতানপুর, থানা-রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ীদ্বয়কে মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন মোবাইল কোম্পানির কাস্টমার কেয়ারের প্রতিনিধি সেজে লোভনীয় অফার এবং আকর্ষনীয় পুরস্কারের লোভে ফেলে প্রতারণার মাধ্যমে অসহায় মানুষের সরলতার সুযোগ নিয়ে নগদ একাউন্টের মাধ্যমে টাকা গ্রহন করে আত্মসাৎ করার অপরাধে হাতে-নাতে গ্রেফতার করেন। 

গ্রেফতারকালে উক্ত আসামীদ্বয়ের হেফাজত হতে প্রতারনার কাজে ব্যবহৃত মোট ০৩ টি মোবাইল ফোন জব্দ করা হয়। 

জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় স্বীকার করে যে, তারা নির্জন কলাবাগানে বসে দীর্ঘদিন যাবৎ মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন মোবাইল কোম্পানির কাস্টমার কেয়ারের প্রতিনিধি সেজে বিভিন্ন মানুষকে ফোন করে লটারীর মাধ্যমে লোভনীয় পুরস্কার পাবার বয়ান দিয়ে টোপে ফেলে বোকা বানিয়ে প্রতারনার মাধ্যমে প্রতারকের ক্ষপ্পরে পড়া অসহায় সরল মানুষের টাকা নগদ একাউন্টের মাধ্যমে গ্রহন করে আত্মসাৎ করে আসছিল। 

জিজ্ঞাসাবাদে তারা আরো জানায় যে, ‘‘তারা গ্রেফতারের পূর্বে ইং ১৫ জুন সকাল ১০.০০ ঘটিকা থেকে মোবাইল নম্বর ০১৪০৪-৯৮০৬৪৬ হতে ফোন বয়ান দেন যে, ‘‘আসসালামু আলাইকুম, আমি বাংলালিংক অফিস থেকে কাস্টমার কেয়ার প্রতিনিধি সাব্বির অথবা সুমন বলছি। বর্তমানে আমরা বাংলালিংক থেকে আপনার যে নাম্বারে ফোন করেছি, এ নম্বরটি কি আপনি ব্যবহার করেন, না আপনার পরিবারের অন্য কেউ ব্যবহার করে? আপনি নম্বরটি ব্যবহার করে গত মাসে বা চলতি মাসে আমাদের অফিস থেকে দুইশত বা তিনশত টাকার কোন বোনাস পেয়েছেন? আপনি যে নম্বরটি ব্যবহার করছেন বাংলালিংক ফোন কোম্পানীর ১২ বছর নের্টওয়ার্ক সার্ভিস উদযাপনে আপনি ৮ লক্ষ ৬৫ হাজার ২৫০ টাকা পুরস্কার পাচ্ছেন। পুরস্কারটা পেতে যাচ্ছেন শুধুমাত্র কোম্পানীর নম্বর ব্যবহার করার জন্য। আপনি পুরস্কার পাবেন কখন, কোথায় পাবেন এবং কিভাবে পাবেন তাহা ০১৯১১-৮৭৪৮৫৬ এই নম্বরে ফোন করে জানতে পারবেন।” 

তখন ভিকটিম বর্নিত নাম্বারে ফোন করলে ধৃত প্রতারক বলেন, ‘‘আপনাকে অনেক ধন্যবাদ কল করার জন্য, আপনি যে পুরস্কার পাবেন, তাহা দুই ভাগে পাবেন, প্রথমটি আপনার মোবাইলে নগদ টাকা পাবেন ৬৫,২৫০/- টাকা যা দিয়ে আপনি আগামী ০৭ বৎসর ফ্রি কল করতে পারবেন। এজন্য রেজিস্টেশন বাবদ আপনাকে খরচ সহ ৫শত টাকা ০১৯৬১৭৯৩৮০৬ এই নম্বরে পাঠাতে হবে।” ভিকটিম বর্নিত নগদ নাম্বারে যদি টাকা দেয়, তাহলে প্রতারক ভিকটিম কে একটি ৬৫,২৫০/- টাকার ম্যাসেজ পাঠায়। যে ম্যাসেজে লেখা থাকে, টাকা ৬৫,২৫০ রিচার্জ সফল হয়েছে, ব্যালেন্স চেক ইনবক্স (ধৃত আসামীর প্রতারনার কাজে ব্যবহৃত জব্দকৃত মোবাইল এর সেন্ড ম্যাসেজ চেক করে বর্নিত ম্যাসেজের সত্যতা পাওয়া যায়)। 

তখন প্রতারক ভিকটিমকে আবারও বলে বাকী ৮,০০,০০০(আট লক্ষ) টাকা আমাদের কোম্পানী থেকে সরাসরি বাড়ীতে গিয়ে পৌছে দিয়ে আসবে। সেজন্য আপনাকে রেজিস্টেশন বাবদ একই নগদ নম্বর ০১৯৬১৭৯৩৮০৬ তে খরচ সহ ৩,০০০/- টাকা পাঠাতে হবে। ভিকটিম তখন প্রতারকের ফাঁকিতে বিশ্বাস স্থাপন করে প্রতারকের দেওয়া উক্ত নগদ নম্বরে খরচসহ টাকা যদি পাঠিয়ে দেয়, প্রতারক আবারও ভিকটিমকে ফোন করে বলে, আপনার বাড়ীতে একজন পুলিশ, একজন ম্যাজিষ্ট্রেট এবং আমরা কোম্পানীর সিনিয়র জুনিয়র অফিসার আপনার বাসায় গিয়ে আট লাখ টাকা দিয়ে আসব, সেজন্য আপনাকে তেল খরচ বাবদ আরো ৩ হাজার টাকা দিতে হবে। ভিকটিম তেল খরচ বাবদ খরচ সহ ৩,০০০/- টাকা বর্নিত নগদ নম্বরে যদি পাঠায় তবে প্রতারক ভিকটিমের মোবাইল নম্বরটি ব্লক লিস্টে দিয়ে দেন। 

এভাবেই বাংলা লিংকের কাস্টমার কেয়ারের প্রতিনিধি পরিচয়ে লটারীর মাধ্যমে পুরস্কার জেতার প্রলোভন দেখিয়ে টোপ দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছিল এই প্রতারক চক্র। এই প্রতারক চক্রটি নগদ নম্বর ০১৯৬১৭৯৩৮০৬ হতে ৫ জানুয়ারী ২০২৩ থেকে ১২ জুন ২০২৩ পর্যন্ত ২,৭৮,৫০৪/- টাকা বিভিন্ন অসহায় মানুষের থেকে হাতিয়ে নিয়েছে বলে তথ্য পাওয়া যায়। উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Thursday, 15 June 2023

ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী

ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী

নিরঞ্জন মিত্র নিরু: ফরিদপুর সদর উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য ও সচিবগণের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজনে ও ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে,(১৫ জুন) বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ১২ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে ৪টি ব্যাচের শেষ দিনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সচিবগণের প্রশিক্ষণ ও সনদ প্রদানের মাধ্যমে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফরিদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান এর সভাপতিত্বে, সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা। 

চেয়ারম্যানদের মধ্য বক্তব্য রাখেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আলতাফ হোসেন প্রমুখ। 

১২ দিনব্যাপী প্রশিক্ষণে কোর্স সমন্বয়ক হিসেবে সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আকরামুল কবির, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার হোসেন, সদর উপজেলা প্রকৌশলী মোহাঃ আলমগীর কবির এবং সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম প্রশিক্ষণ কোর্স প্রদান করেন। 

অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনায় সদর উপজেলা উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এবং সদর উপজেলা টেকনিশিয়ান মোঃ জুয়েল মন্ডল।

প্রশিক্ষণের বিষয়বস্তু ছিল, ইউনিয়ন পরিষদের কার্যপরিচালনা, জনপ্রতিনিধি ও কর্মচারীদের দায়িত্ব কর্তব্য, স্থানীয় সম্পদ আহরণ, কর নির্ধারণ, বাজেট প্রণয়ন, উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, সরকারি ক্রয় পদ্ধতি, পরিষদের হিসাবরক্ষণ ও নিরীক্ষণ, গ্রাম আদালত আইন, জন্ম ও মৃত্যু নিবন্ধন, দুর্যোগ ব্যবস্থাপনা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, সামাজিক নিরাপত্তার কার্যক্রম সম্পর্কিত। এরপরে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত কোর্স সম্পর্কে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ পরবর্তীতে মূল্যায়ন পরিক্ষা নেওয়া হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের জ্ঞান সমৃদ্ধ করে মানসিকতা বা দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে দায়িত্ব পালনে দক্ষ হবে।

উপজেলার ১২ টি ইউনিয়নের ১২ জন ইউপি চেয়ারম্যান, ১২ জন ইউপি সচিব, ১ শত ৮ জন ইউপি সদস্য, ৩৬ জন নারী ইউপি সদস্যদেরকে ৪টি ব্যাচের মাধ্যমে তিন দিনব্যাপী এ  প্রশিক্ষন প্রদান শেষে সনদপত্র প্রদানের মাধ্যমে কোর্স সম্পন্ন করা হয়।

Sunday, 11 June 2023

বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট বালক (অনুর্ধ্ব -১৭) অনুষ্টিত

বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট বালক (অনুর্ধ্ব -১৭) অনুষ্টিত

 


আব্দুল মতিন খান, নিজস্ব প্রতিবেদক কালীগঞ্জ : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কালীগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ জুন, শনিবার বিকালে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি।

কিশোরীকে ধর্ষণের অভিযোগে অর্থদন্ডসহ যাবজ্জীবন

কিশোরীকে ধর্ষণের অভিযোগে অর্থদন্ডসহ যাবজ্জীবন


ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং এক লাখ টাকা অর্থদন্ড করেছেন আদালত। 

আজ রোববার (১১ জুন) বিকেল ৩টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ আদেশ দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির নাম মো. শামীম মোল্লা (৩৩)। তিনি ফরিদপুর সদরের পিয়ারপুর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় শামীম মোল্লা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে পুলিশ প্রহরায় জেল হাজতে নিয়ে যাওয়া হয়।

এজাহার সুত্রে জানা গেছে, ওই কিশোরী ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের ১নং ওয়ার্ড পিয়ারপুর গ্রামের বাসিন্দা। ২০২০ সালের ১২ মে সকাল সাড়ে ১০ টার দিকে কিশোরীর মা কিশোরীকে ঘরে রেখে টিসিবির পণ্য তুলতে যান। দুপুর সাড়ে ১২টার দিকে শামীম মোল্লা কৌশলে ওই কিশোরীকে পাশের একটি বসত ঘরে নিয়ে মুখে গামছা বেধে ধর্ষণ করে। 

এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে ১৯ মে শামীম মোল্লাকে একমাত্র আসামি করে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতয়ালী থানার এসআই ফারুক আলী মন্ডল ২০২০ সালের ২৩ আগষ্ট শামীম মোল্লাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনারের সরকারি কৌসুলী (পিপি) স্বপন কুমার সাহা বলেন, ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় শামীম মোল্লাকে যাবজ্জীন সশ্রম করাদন্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। আসামিকে এক লাখ টাকা প্রদান করতে হবে এবং এ টাকা বাদীকে দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

তিনি বলেন, এ রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে এবং সমাজ থেকে অপরাধ প্রবনতা কমে আসবে।

Saturday, 10 June 2023

র‌্যাব-৮ এর অভিযানে খড়ের গাড়ির মধ্যে ১৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক

র‌্যাব-৮ এর অভিযানে খড়ের গাড়ির মধ্যে ১৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক


ফরিদপুর প্রতিনিধিঃ র্যাব-০৮,সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প জেলার বোয়ালমারী থানা এলাকা হতে খড়ের গাড়ির মধ্যে লুকায়িত ১৮ কেজি গাঁজাসহ দুইজন আন্তজেলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

্যাব-০৮ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল আজ ১০ জুন ২৩ তারিখে ্যাব গোয়েন্দা বিভাগের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চয়াডাঙ্গা জেলা থেকে একটি ট্রলি সংযুক্ত পাওয়ার টিলারে করে আন্তঃজেলা কুখ্যাত মাদক ব্যবসায়ী ০১। মোঃ ইমরান (২৫), (টলিযুক্ত পাওয়ার টিলার ড্রাইভার), পিতা-ফকির মোহাম্মদ, সাং-ছোট বদলিয়া, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা এবং ০২। মোঃ শহিদ হোসেন (২৮), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, সাং-বুইছিতলা, থানা-ডামুদাহ, জেলা-চুয়াডাঙ্গা একটি বিশাল মাদকের চালান নিয়ে ফরিদপুরে আসছে।

প্রেক্ষিতে ্যাবের আভিযানিক দল মোহাম্মদপুর-ফরিদপুর সড়কের সাতোর বাজারে কৌশলগত অবস্থান গ্রহন করে এবং মাদক পরিবহনকারীর অবস্থান সনাক্ত করে।

উক্ত তথ্যের ভিত্তিতে বিকাল ৫ঃ৩০ ঘটিকায় ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে উল্লেখিত আসামিদ্বয়কে গ্রেফতার করা হয় এবং উক্ত আসামিদ্বয় কাছ থেকে ১৮ কেজি গাঁজা, ০২টি মোবাইল, ০২ টি সিম এবং মাদক বিক্রিত ৫০০ টাকা এবং তাদের ব্যবহৃত ট্রলি সংযুক্ত পাওয়ার টিলার উদ্ধার করা হয়। 

ধৃত আসামিদ্বয় কুখ্যাত মাদক ব্যবসায়ী। তারা যাত্রী পণ্য পরিবহনের আড়ালে মাদক ব্যবসা করতো। প্রশাসনের চোখ ফাঁকি দিতে তারা নিত্য নতুন কৌশল অবলম্বন করতো। দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা থেকে মাদক পরিবহন করে রাজবাড়ী ফরিদপুর এলাকায় বিক্রি করে। পরবর্তীতে তাকে বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়। বিষয়ে বোয়ালমারী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।

প্রায় দু'কোটি টাকা মুল্যের ৬টি সোনার বারসহ গ্রেফতার দু'জন

প্রায় দু'কোটি টাকা মুল্যের ৬টি সোনার বারসহ গ্রেফতার দু'জন

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর মধুখালী উপজেলার মাঝকান্দীতে প্রায় দু'কোটি টাকা মূল্যের ৬টি সোনার বারসহ দুজনকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় মধুখালি থানায় মামলা দিয়ে আটকদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

১০ জুন শনিবার দুপুরে পাচারকারি দু'জনকে সোনার বারসহ আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- ফরিদপুর কোতোয়ালি থানাধীন ভাটি-কানাইপুরের মলিন কুমার মালোর ছেলে শংকর কুমার মালো (৩৯) ও তালতলা গ্রামের রশিদ মোল্লার মেয়ে জামিলা পারভীন (২৫)।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাঝকান্দি এলাকা থেকে ৬টি সোনার বারসহ পাচারকারী দুজনকে আটক করা হয়। 

উদ্ধারকৃত ৬টি সোনার বারের ওজন ১ কেজি সাড়ে তিনশ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৮৫ হাজার ৮৫০ টাকা।

এ ঘটনায় মধুখালি থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

Thursday, 8 June 2023

কৈজুরী ইউনিয়ন পরিষদের ২৩-২৪ ইং অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

কৈজুরী ইউনিয়ন পরিষদের ২৩-২৪ ইং অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর সদর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ ইং অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

১০নং কৈজুরী ইউনিয়ন পরিষদের আয়োজনে, (৮ জুন) বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এ উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।

এসময় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন, কৈজুরী ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: কামরুজ্জামান, কৈজুরী ইউনিয়নের সকল ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য/সদস্যাবৃন্দ, গ্রাম পুলিশ ও পরিষদের উদ্যোক্তা। 

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি আজিজ মাতুব্বর, সাধারন সম্পাদক কাদের শেক, স্থানীয় গণ্যমান্য আব্দুল ইসহাক, সেলিম মোল্লা প্রমুখ বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক মানুষ। তাদের মধ্যে কেউ কৃষক, কেউ শিক্ষক আবার রাজনৈতিক নেতৃবৃন্দসহ মসজিদের ইমাম থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ করেন। জনগণকে নিয়ে ব্যতিক্রমীভাবে ঘোষণা করা হয় কৈজুরী ইউনিয়ন পরিষদের বাজেট। এতে খুশি ওই ইউনিয়নের বাসিন্দারা। তাঁরা বলেন, এভাবে জবাবদিহিতা নিশ্চিত হলে একটি ইউনিয়ন অনেক বেশি সমৃদ্ধ হয়ে উঠতে পারে।

১০নং কৈজুরী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফকির মো: ছিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে তার স্বাগত বক্তব্যের মাধ্যমে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়। এরপরে ইউপি সচিব উত্তম কুমার রাহা ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা করেন।

বাজেটে মোট আয় ধরা হয়েছে ৭৯ লাখ ৬৮ হাজার ১ শত ৫৪ টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ৭৯ লাখ ১ হাজার ১ শত ৬৪ টাকা। এতে উদ্ধৃত তহবিল থাকবে ৬৬ হাজার ৯ শত ৯০ টাকা ঘোষণা করা হয়।

উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সকল সদস্য, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ইমাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঘোষণা করা বাজেটের আয়-ব্যয় হিসাব জনগণের কাছে তুলে ধরেন।

গোয়েন্দা পুলিশ কর্তৃক হাজারেরও বেশি ইয়াবা ট্যাবলেটসহ দুইজন আটক

গোয়েন্দা পুলিশ কর্তৃক হাজারেরও বেশি ইয়াবা ট্যাবলেটসহ দুইজন আটক


বিশেষ প্রতিনিধি: রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০১২ পিচ ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে।

৭ই জুন বুধবার রাত ১০:৩৫ টার সময় বাগমারা এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। 

"চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান করছে রাজবাড়ী জেলা পুলিশ।

এরই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, সঙ্গীয় অফিসার- ফোর্সসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানার বাগমারা দক্ষিন পাড়া গ্রামের মোঃ লিন্টু ইঞ্জিনিয়ার এর পুকুর চালার উত্তর পশ্চিম কোনে আম গাছের নিচ হতে আসামী ১। মোঃ সিরাজুল ইসলাম (৪৩), পিতা-মোঃ মুছা মিয়া, সাং- বাগমারা দক্ষিন পাড়া, থানা- রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ী এবং ২। মোঃ রহমান মল্লিক (২০), পিতা- মোঃ খোয়াজ মল্লিক, মাতা- মোছাঃ সুফিয়া বেগম, সাং- রায়নগর, ইউপি- মাটিপাড়া, থানা- রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ীদ্বয়কে ১০১২ (এক হাজার বার) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। 
উল্লেখ্য সিডিএমএস পর্যালোচনা করে ধৃত আসামী সিরাজুল ইসলামের বিরুদ্ধে তিনটি মাদকদ্রব্য আইনের মামলা এবং পলাতক আসামী মাদক সরবরাহকারী মুরাদ প্রামানিক এর বিরূদ্ধে অন্যান্য মামলাসহ পাঁচটি মাদকদ্রব্য আইনের মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়। 

জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামি রহমান আসামি সিরাজুলের সেলসম্যান এবং গোপীনাথপুর এর ইউসুফ প্রামানিকের ছেলে মুরাদ প্রামানিক তাদেরকে এই ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য সরবরাহ করেছে। এ সংক্রান্তে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। 

Wednesday, 7 June 2023

গোয়েন্দা পুলিশ অভিযানে তিনশত পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন আটক

গোয়েন্দা পুলিশ অভিযানে তিনশত পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন আটক

বিশেষ প্রতিনিধি: রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক তিনশত পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে। 

৬ই জুন রাত ১০:৫৫ মিনিটের সময় রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানাধীন নতুনপাড়া মাল্লাপট্রি এলাকা থেকে এ মাদকদ্রব্য ইয়াবাসহ এ আসামিকে আটক করে।

চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান করছে রাজবাড়ী জেলা পুলিশ। 

এরই ধারাবাহিকতায় রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর নির্দেশনায় রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে এসআই জাহাঙ্গীর মাতুব্বর, সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন নতুনপাড়া সাকিনস্থ মাল্লাপট্টি মোড় সংলগ্ন মোঃ জুয়েল শেখ (২৫), পিতা-সামাদ শেখ এর মুদি দোকানের সামনে রাস্তার উপর হতে আসামী মোঃ ইলিয়াছ শেখ (২৫), পিতা-মৃত চাদাই শেখ, সাং- নতুনপাড়া, ইউপি-উজানচর, থানা-গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ীকে ৩০০ (তিনশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।

উক্ত আসামীকে মাদকের উৎস সম্পর্কে জিজ্ঞেস করলে সে গোয়ালন্দ ঘাটের মাদকের ডিলার আইয়ুব সরদার তাকে সরবরাহ করেছে বলে জানায়। 

উক্ত আয়ুব সরদারের বিরুদ্ধে নয়টি মাদক মামলা বিজ্ঞ  আদালতে  বিচারাধীন আছে। 
এ সংক্রান্তে রাজবাড়ী গোয়ালন্দঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Tuesday, 6 June 2023

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

 

ফরিদপুর প্রতিনিধিঃ বিএনপি'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গেরদা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় গেরদা ইউনিয়ন পরিষদের পুরাতন বোর্ড অফিসের সম্মুখে (বাখুন্ডা বাজারস্থ) এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভা পরবর্তীতে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। 

গেরদা ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড আব্দুল হান্নান এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের যুগ্ম আহবায়ক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, গেরদা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম মিয়া, সাবেক চেয়ারম্যান মো: আরিফ হোসেন, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক শাহ্ শফিকুর রহমান, সদস্য সচিব সোহেল আহমেদ সহ অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গেরদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবলু মাস্টার।

সংক্ষিপ্ত সভায় বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন - বর্তমান সরকার বিরোধী দলের আন্দোলনে ভীত হয়ে দমন-পীড়নের পথ বেছে নিয়েছেন। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামীতে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। আগামী দিনের আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।


স্মার্ট বাংলাদেশ গড়তে 4IR দক্ষতার ব্যবহারের বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

স্মার্ট বাংলাদেশ গড়তে 4IR দক্ষতার ব্যবহারের বিষয়ে সেমিনার অনুষ্ঠিত


নিরঞ্জন মিত্র নিরু: ফরিদপুরে “Leveraging 4IR Skills to Drive Smart Bangladesh” বিষয়ে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

(৬ জুন) মঙ্গলবার সকালে শহরের চরকমলাপুর  বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের হলরুমে দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়। 

সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্টেট মোঃ কামরুল আহসান তালুকদার  পিএএ। 

সেমিনারে প্রধান অতিথি তিনি তাঁর বক্তব্যে বাংলেদেশের প্রেক্ষাপটে চতুর্থ শিল্প বিপ্লবের গুরুত্বের নানান দিক তুলে ধরেন। তিনি বলেন আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করছে তারই অংশ হিসেবে আমরা বিজ্ঞান মেলার আয়োজন করছি যেখানে স্কুল ও কলেজের মেধাবী তরুণরা স্মার্ট প্রযুক্তিকে কাজে লাগিয়ে স্মার্ট কার অবস্টেকল তৈরির একটি প্রোজেক্ট প্রদর্শন করেন। 

এই স্মার্ট কার অবস্টেকল এভয়ডেন্স এর মাধ্যমে যেকোনো দুর্ঘটনা রোধ করা সম্ভব যেখানে গাড়ির চালক ঘুমিয়ে গেলে বা খুব সামনে অতি দ্রুত কোন বাধা আসলে তা ৩ থেকে ৪ সেকেন্ড এর মধ্যে গাড়ি নিজেই বন্ধ হয়ে যাবে। তিনি বলেন যে আগামীর চতুর্থ শিল্প বিপ্লব এর কথা মাথায় রেখে আমাদের সবাইকে প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত হতে হবে। 

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বলেছিলেন যে পৃথিবী দুই দলে বিভক্ত একটি শোষকের দল আর আরেকটি শোষিতদের দল। আমি সব সময় শোষিতদের দলে এবং আগামীর পৃথিবী দুই দলে বিভক্ত হবে একটি প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত অন্যটি প্রযুক্তির শিক্ষায় অশিক্ষিত দল হবে।

তাই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে তথ্য প্রযুক্তির শিক্ষার কোন বিকল্প নাই। তিনি, আমাদেরকে চতুর্থ শিল্প বিপ্লবের শিক্ষা গ্রহণ করতে হবে। ব্যবহারের ক্ষেত্রে মানবিকতা এবং সামাজিকতা বজায় রাখার কথা বলেন। 

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন উক্ত সেমিনারের সভাপতি ও আঞ্চলিক পরিচালক অলিউল্লাহ আহম্মেদ। তিনি তার বক্তব্যের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে চতুর্থ শিল্প বিপ্লবের গুরুত্ব সম্পর্কে ধারনা দেন এবং তিনি, বিসিসি, ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের পদক্ষেপ ও কার্যক্রম সম্পর্কে তুলে ধরেণ এবং বিসিসির সকল প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে আলোচনা করেন। 

তিনি, বিসিসি এর কার্যক্রম যেমন- তথ্য প্রযুক্তি নির্ভর মানব সম্পদ উন্নয়ন, ই-গর্ভনেন্স বাস্তবায়নে পরামর্শ সেবা প্রদান, মাঠ পর্যায়ে স্থাপিত নেটওয়ার্ক ও ভিডিও কনফারেন্স সেবা প্রদান, স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কম্পিউটার জনবল নিয়োগে সহায়তা প্রদান, মাঠ পর্যায়ে বিসিসি’র প্রকল্পসমূহ বাস্তবায়নে সহায়তাকরণসহ বিভিন্ন কার্যক্রম ও সেবাসমূহ কথা তুলে ধরেন। 

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সি.এস.ই  বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ জুলফিকার মাহমুদ। তিনি তার উপস্থাপনায় চতুর্থ শিল্প বিপ্লবের গুরুত্ব এবং ব্যবহার সম্পর্কে আলোকপাত করেন। তিনি তার বক্তব্যে চতুর্থ শিল্প বিপ্লব , ড্রাইভিং ফোর্স , যে সকল সেক্টর ব্যানিফিটেট হবে, প্রটেন্টসিয়াল, বাংলাদেশের জন্য চতুর্থ শিল্প বিপ্লব এর সুযোগসমুহ এবং চ্যালেঞ্জেস এর বিষয় নিয়ে সামগ্রিক বিষয়গুলো স্থিরচিত্রের মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরেন। চতুর্থ শিল্প বিপ্লবের ক্ষেত্রসমূহ ও বিভিন্ন উদাহরণ দিয়ে স্মার্ট বাংলাদেশ তৈরীতে এর গুরুত্ব তুলে ধরেন।

সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান। তিনি দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার আরো উন্নয়ন ও চতুর্থ শিল্প বিপ্লবের ব্যবহারের দিকে নজর দেওয়ার কথা বলেন। এছাড়াও তিনি সকলকে সকল বিষয়ে পারদর্শী না হয়ে শুধু একটি বিষয়ে পারদর্শী এবং দক্ষ হওয়ার পরামর্শ দেন।

সেমিনারে আলোচক হিসেবে আরো বক্তব্য রাখেন ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোঃ আক্কাস আলী শেখ। তিনি বলেন চতুর্থ শিল্প বিপ্লবের গুরুত্ব অনুধাবন করতে হবে এবং নতুন নতুন বিজ্ঞান চর্চা ও উদ্ভাবন করতে হবে।
 
এসময় সেমিনারে অধ্যক্ষ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, অধ্যক্ষ, সরকারি ইয়াছিন কলেজ, অধ্যক্ষ, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলোজী, সহকারী অধ্যাপক, সরকারি রাজেন্দ্র কলেজ, প্রভাষক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ সহ ফরিদপুর জেলার বিভিন্ন সরকারি দপ্তেরের প্রধান ও প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন একাডেমি ও কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

Monday, 5 June 2023

ফরিদপুর টেক্সটাইল ইনস্টিটিউট পরিদর্শন করলেন বস্ত্র ও পাট মন্ত্রী

ফরিদপুর টেক্সটাইল ইনস্টিটিউট পরিদর্শন করলেন বস্ত্র ও পাট মন্ত্রী


আতিয়ার রহমান: ৪ঠা জুন বিকাল ৫ টায় ফরিদপুর শহর বাইপাস সড়কের পার্শ্বে অবস্থিত ফরিদপুর টেক্সটাইল ইন্সটিটিউট (কলেজ) পরিদর্শন করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী মোঃ গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপি। 

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মাহমুদ হোসেন,  মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোঃ নুরুজ্জামান, প্রকল্প পরিচালক আব্দুর রহমান, ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, জেলা পুলিশ সুপার মোঃ শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, ফরিদপুর টেক্সটাইল ইন্সটিটিউট কলেজের অধ্যক্ষ অনুপম দেবনাথ সহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

ফরিদপুর টেক্সটাইল ইনস্টিটিউট, ফরিদপুর প্রতিষ্ঠানটি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর কর্তৃক সরাসরি পরিচালিত সম্পুর্ণ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। 

এ প্রতিষ্ঠানটি ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের অন্তর্ভুক্ত। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ৫.১৪ একর জমির উপর নির্মিত। এখানে রয়েছে আধুনিক নান্দনিক স্থাপত্য। সুবিশাল ৪ তলা ভবনে একাডেমিক কাম প্রশাসনিক ভবন, আধুনিক মেশিন সম্বলিত স্পিনিং শেড, ডাইং শেড, উইভিং শেড, টেস্টিং ল্যাব, কম্পিউটার ল্যাব ও ওয়ার্কশপ কাম লাইব্রেরি। 

প্রতিষ্ঠানটি ২০২২-২৩ শিক্ষাবর্ষ হতে একাডেমিক কার্যক্রম শুরু করছে। ৩টি টেকনোলজিতে এখানে পাঠদান করা হয়। টেকনোলজিগুলো হলো: ফেব্রিক 
ম্যানুফ্যাকচারিং, ওয়েট প্রসেসিং এবং এ্যাপারেল ম্যানুফ্যাকচারিং। প্রতিটি টেকনোলজিতে ৫০ টি করে সিটসহ 
সর্বমোট ১৫০ টি সিট রয়েছে। এ বছর ১৫০ টি আসনের বিপরীতে ১২৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।

শিক্ষার্থীদের জন্য রয়েছে ২ টি আবাসিক ভবন। আধুনিক স্থ্যাপত্য নান্দনিক বিশিষ্ট ০৬ তলা আবাসিক ভবনে ১০৫ জন ছাত্র হোস্টেলে এবং ০৪ তলা আবাসিক ভবনে ০২ জন ছাত্রী হোস্টেলে অবস্থান করছে। অধ্যক্ষের বাসভবন সহ শিক্ষক-কর্মকর্তার জন্য রয়েছে ৪ তলা ভবন বিশিষ্ট আধুনিক অসিসার্স ডরমিটরী, কর্মচারীদের জন্য ৩ তলা বিশিষ্ট স্টাফ ডরমিটরী। বর্তমানে ২২ জন কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারী এখানে কর্মরত আছেন।
গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিরঞ্জন মিত্র নিরু: 'আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি'' এই স্লোগানকে ধারণ করে ফরিদপুর জেলার পেশাজীবি গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি (বিআরটিএ) ফরিদপুর সার্কেল ও জেলা প্রশাসনের আয়োজনে (৫ জুন) সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

এ সময় চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি, সড়ক দুর্ঘটনা হ্রাসে করণীয় নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ফরিদপুর জেলা বিআরটিএ (ইঞ্জিঃ) সহকারী পরিচালক মোঃ এমরান খান, বিআরটিএ এর মোটরযান পরিদর্শক এনামুল হক ইমন। 

অন্যদের মধ্যে দিনব্যাপী অনুষ্ঠানে সড়ক আইনসহ দুর্ঘটনা রোধে সচেতনতামূলক নানা বিষয়ে চালকদের প্রশিক্ষণ প্রদান করেন বিআরটিএ’র সহকারী মোটরযান পরিদর্শক হাবিবুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোঃ তুহিন লস্কর, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জাহিদ হাসান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

প্রশিক্ষণ অনুষ্ঠানে ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে ২ শত ২০ জন পেশাজীবী গাড়ি চালক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

Thursday, 30 March 2023

কবি রবীন্দ্রনাথের জীবনকালের ঘটনা

কবি রবীন্দ্রনাথের জীবনকালের ঘটনা

ডেস্ক রিপোর্ট:
দুঃখ কাকে বলে এর প্রায় সবই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন এক জীবনে। স্ত্রী মারা গেলেন কবির ৪১ বছর বয়সে। কবির ছিলো তিন মেয়ে, দুই ছেলে। রথীন্দ্রনাথ, শমীন্দ্রনাথ আর বেলা, রাণী ও অতশী।

স্ত্রী'র পর অসুস্থ হয়ে মারা গেলেন রাণী। এরপর কলেরায় মারা গেলো ছোট ছেলে শমী। পুত্রশোকে কবি লেখলেন-

"আজ জোৎস্না রাতে সবাই গেছে বনে।"

কবি'র মনে হলো এই জোৎস্নায় কবি বনে গেলে হবে না। বরং তাঁকে জেগে থাকতে হবে, যদি বাবার কথা মনে পড়ে শমী'র! যদি এসে কবিকে না পায়? তিনি লেখলেন-

"আমারে যে জাগতে হবে, কী জানি সে আসবে কবে যদি আমায় পড়ে তাহার মনে।'

রাণীর জামাইকে পাঠিয়েছিলেন কবি বিলেতে ডাক্তারী পড়তে, না পড়েই ফেরত আসলো। বড় মেয়ের জামাইকে পাঠিয়েছিলেন বিলেতে, ব্যারিস্টারী পড়তে, না পড়েই ফেরেত আসলো। ছোট মেয়ে অতশীর জামাইকেও আমেরিকায় কৃষিবিদ্যার উপর পড়াশোনা করতে। লোভী এই লোক কবিকে বার বার টাকা চেয়ে চিঠি দিতো। 
কবি লেখলেন-
"জমিদারী থেকে যে টাকা পাই, সবটাই তোমাকে পাঠাই।"

দেশে ফেরার কিছুদিন পর ছোট মেয়েটাও মারা গেলো।

সবচাইতে কষ্টের মৃত্যু হয় বড় মেয়ের। বড় জামাই বিলেত থেকে ফেরার পর ছোট জামাইর সাথে ঝগড়া লেগে কবির বাড়ী ছেড়ে চলে যায়। মেয়ে বেলা হয়ে পড়েন অসুস্থ। অসুস্থ এই মেয়েকে দেখতে কবিগুরু প্রতিদিন গাড়ী করে মেয়ের বাড়ী যেতেন। কবিকে যত রকম অপমান করার এই জামাই করতেন। কবির সামনে টেবিলে পা তুলে সিগারেট খেতেন। তবু কবি প্রতিদিনই যেতেন মেয়েকে দেখতে। একদিন কবি যাচ্ছেন, মাঝপথেই শুনলেন বেলা মারা গেছে। কবি শেষ দেখা দেখতে আর গেলেন না। মাঝপথ থেকেই ফেরত চলে আসলেন। হৈমন্তীর গল্প যেন কবির মেয়েরই গল্প!

শোক কতটা গভীর হলে কবির কলম দিয়ে বের হলো -

"আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে।
তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে॥"

কবির মৃত্যু হলো অতিমাত্রায় কষ্ট সহ্য করে, প্রশ্রাবের প্রদাহে। কী কারনে যেন কবির বড় ছেলে রথীন্দ্রনাথের কাছ থেকে শেষ বিদায়টাও পাননি। দূর সম্পর্কের এক নাতনি ছিলো কবির শেষ বিদায়ের ক্ষণে।

কবি জমিদার ছিলেন এইসব গল্প সবাই জানে। কবি'র দুঃখের এই জীবনের কথা ক'জন জানেন?

প্রথম যৌবনে যে গান লেখলেন, এইটাই যেন কবির শেষ জীবনে সত্যি হয়ে গেলো-

"আমিই শুধু রইনু বাকি।
যা ছিল তা গেল চলে, রইল যা তা কেবল ফাঁকি॥"

Friday, 28 October 2022

ফরিদপুর জেলা অটোরিক্সা ও অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়নের ত্রি- বার্ষিক নির্বাচন সম্পন্ন

ফরিদপুর জেলা অটোরিক্সা ও অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়নের ত্রি- বার্ষিক নির্বাচন সম্পন্ন


নিরঞ্জন মিত্র নিরু: ফরিদপুর জেলা অটোরিক্সা ও অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়ন রেজিঃ নং- ৩৪২৭ এর ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

(২৮ অক্টোবর) শুক্রবার সকাল ৮ টায় শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকেল ৪ টা পর্যন্ত ভোট প্রদান সম্পন্ন হয়। নির্বাচনে ৭ শত ৬৬ জন ভোটারের মধ্যে ৫৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২১ টি ভোট বাতিল। ভোট গণনা শেষে সন্ধ্যার দিকে প্রধান নির্বাচন কমিশনার পৌর কাউন্সিলর গোলাম মোঃ নাছির বেসরকারি ভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এতে যুগ্ম সম্পাদক পদে মোঃ মামুন মন্ডল মশাল প্রতীক নিয়ে ৩৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন। সহ-সম্পাদক পদে মোঃ বিল্লাল শেখ কলস প্রতীক নিয়ে ৪২০ ভোট ও মোঃ রিপন শেখ অটো টেম্পো প্রতীক নিয়ে ৩৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ত্রি-বার্ষিক নির্বাচন ২০২২-২০২৫ ইং ১৩ টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। এর মধ্যে ১০ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি তিনটি পদের জন্য ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সভাপতি পদে মোঃ কবির হোসেন ও সাধারণ সম্পাদক পদে মোঃ হাকিম মিয়া। এছাড়া কার্যকরি সভাপতি পদে মোঃ সামচু মোল্লা, সহ-সভাপতি পদে মোঃ আক্কাছ আলী শেখ, কোষাধ্যক্ষ পদে মোঃ লিয়াকত আলী বাবু, সড়ক সম্পাদক পদে মোঃ লাবলু খা, তোতা শেখ ও মোঃ লিটন মিয়া, দপ্তর ও প্রচার সম্পাদক পদে মোঃ শহিদ বেপারী ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রাশেদ মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে দ্বায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার পৌর কাউন্সিলর গোলাম মোঃ নাছির, সদস্য সচিব আন্তজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান শেখ মানা, পরিচালনা সদস্য অটো টেম্পু মালিক সমিতির সভাপতি মুনসুর মিয়া লাবলু, সাংবাদিক বিজয় পোদ্দার ও হাসিবুল আমিন সিদ্দিকি লিপন।

Monday, 23 May 2022

আপনার কি গণিতের হিসাব জানতে ইচ্ছে করে?

আপনার কি গণিতের হিসাব জানতে ইচ্ছে করে?

গনিতের পরিমাপ সম্পর্কে কিছু তথ্যঃ
1 ফুট = 12 ইঞ্চি
1 গজ = 3 ফুট
1 মাইল = ১৭৬০ গজ
1 মাইল ≈ 1.61 কিলোমিটার
1 ইঞ্চি = 2.54 সেন্টিমিটার
1 ফুট = 0.3048 মিটার
1 মিটার = 1,000 মিলিমিটার
1 মিটার = 100 সেন্টিমিটার
1 কিলোমিটার = 1,000 মিটার
1 কিলোমিটার ≈ 0.62 মাইল


ক্ষেত্রঃ
1 বর্গ ফুট = 144 বর্গ ইঞ্চি
1 বর্গ গজ = 9 বর্গ ফুট
1 একর = 43560 বর্গ ফুট


আয়তনঃ
1 লিটার ≈ 0.264 গ্যালন
1 ঘন ফুট = 1.728 ঘন ইঞ্চি
1 ঘন গজ = 27 ঘন ফুট


ওজনঃ
1 আউন্স ≈ 28.350 গ্রাম
1 cvDÛ= 16 আউন্স
1 cvDÛ ≈ 453.592 গ্রাম
1 এক গ্রামের এর্কসহস্রাংশ = 0.001 গ্রাম
1 কিলোগ্রাম = 1,000 গ্রাম
1 কিলোগ্রাম ≈ 2.2 পাউন্ড
1 টন = 2,200 পাউন্ডের

মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন হিসাব

১ মিলিয়ন=১০ লক্ষ

১০ মিলিয়ন=১ কোটি
১০০ মিলিয়ন=১০ কোটি
১,০০০ মিলিয়ন=১০০ কোটি


আবার,
১,০০০ মিলিয়ন= ১ বিলিয়ন
১ বিলিয়ন=১০০ কোটি
১০ বিলিয়ন=১,০০০ কোটি
১০০ বিলিয়ন=১০,০০০ কোটি
১,০০০ বিলিয়ন=১ লক্ষ কোটি


আবার,
১,০০০ বিলিয়ন=১ ট্রিলিয়ন
১ ট্রিলিয়ন=১ লক্ষ কোটি
১০ ট্রিলিয়ন=১০ লক্ষ কোটি
১০০ ট্রিলিয়ন=১০০ লক্ষ কোটি
১,০০০ ট্রিলিয়ন=১,০০০ লক্ষ কোটি।

১ কুড়ি = ২০টি
১ রিম = ২০ দিস্তা = ৫০০ তা
১ ভরি = ১৬ আনা ;
১ আনা = ৬ রতি
১ গজ = ৩ ফুট = ২ হাত
১ কেজি = ১০০০ গ্রাম
১ কুইন্টাল = ১০০ কেজি
১ মেট্রিক টন = ১০ কুইন্টাল = ১০০০ কেজি ১ লিটার = ১০০০ সিসি
১ মণ = ৪০ সের
১ বিঘা = ২০ কাঠা (৩৩ শতাংশ) ;
১ কাঠা = ৭২০ বর্গফুট (৮০ বর্গ গজ) 

1 মিলিয়ন = 10 লক্ষ
1 মাইল = 1.61 কি.মি ;
1 কি.মি. = 0..62
1 ইঞ্চি = 2.54 সে..মি ;
1 মিটার = 39.37 ইঞ্চি
1 কে.জি = 2.20 পাউন্ড ;
1 সের = 0.93 কিলোগ্রাম
1 মে. টন = 1000 কিলোগ্রাম ;
1 পাউন্ড = 16 আউন্স
1 গজ= 3 ফুট ;
1 একর = 100 শতক
1 বর্গ কি.মি.= 247 একর

সুত্র-১) সমান্তর ধারার ক্রমিক সংখ্যার যোগফল-
(যখন সংখ্যাটি 1 থেকে শুরু)
1+2+3+4+......+n হলে এরূপ ধারার সমষ্টি= [n(n+1)/2]
n=শেষ সংখ্যা বা পদ সংখ্যা
s=যোগফল
প্রশ্নঃ 1+2+3+4+…………+100 =?
সমাধানঃ [n(n+1)/2] = [100(100+1)/2] = 5050


সুত্রঃ 2) সমান্তর ধারার বর্গ যোগ পদ্ধতির ক্ষেত্রে,-
প্রথম n পদের বর্গের সমষ্টি
S= [n(n+1)2n+1)/6]
(যখন 1² + 2²+ 3² + 4²........ +n²)
প্রশ্নঃ (1² + 3²+ 5² + ....... +31²) সমান কত?
সমাধানঃ S=[n(n+1)2n+1)/6]
= [31(31+1)2x31+1)/6] (এখানে n=শেষ সংখ্যা, 31)


সুত্রঃ 3) সমান্তর ধারার ঘনযোগ পদ্ধতির ক্ষেত্রে-
প্রথম n পদের ঘনের সমষ্টি
S= [n(n+1)/2]2
(যখন 1³+2³+3³+.............+n³)
প্রশ্নঃ1³+2³+3³+4³+…………+10³=?
সমাধানঃ [n(n+1)/2]2 = [10(10+1)/2]2 = 3025 (উঃ)


সুত্রঃ 4) পদ সংখ্যা ও পদ সংখ্যার সমষ্টি নির্নয়ের ক্ষেত্রেঃ
পদ সংখ্যা N= [(শেষ পদ – প্রথম পদ)/প্রতি পদে বৃদ্ধি] +১
প্রশ্নঃ 5+10+15+…………+50=?
সমাধানঃ পদসংখ্যা = [(শেষ পদ – প্রথমপদ)/প্রতি পদে বৃদ্ধি]+ ১
= [(50 – 5)/5] + 1 =10
সুতরাং পদ সংখ্যার সমষ্টি = [(5 + 50)/2] x 10 = 275 (উঃ)


সুত্রঃ ৫)n তম পদ=a + (n-1)d
এখানে, n =পদসংখ্যা, a = ১ম পদ, d= সাধারণ অন্তর
প্রশ্নঃ 5+8+11+14+.......ধারাটির কোন পদ 302?
সমাধানঃ ধরি, n তম পদ =302
বা, a + (n-1)d=302
বা, 5+(n-1)3 =302
বা, 3n=300
বা, n=100(উঃ)


সুত্রঃ 6)সমান্তর ধারার ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল-S=M² এখানে, M=মধ্যেমা=(১ম সংখ্যা+শেষ সংখ্যা)/2
প্রশ্নঃ1+3+5+.......+19=কত?
সমাধানঃ S=M²={(1+19)/2}²=(20/2)²=100(উঃ)

ক্যালকুলেটর ছাড়া যে কোন সংখ্যাকে ভাগ করার একটি effective টেকনিক!
ক্যালকুলেটর ছাড়া যে কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করার একটি effective টেকনিক
(০১) 13/5= 2.6 (ক্যালকুলেটর ছাড়া মাত্র ৩ সেকেন্ডে এটি সমাধান করা যায়)
টেকনিকঃ 5 দিয়ে যে সংখ্যাকে ভাগ করবেন তাকে 2 দিয়ে গুণ করুন তারপর ডানদিক থেকে 1 ঘর আগে দশমিক বসিয়ে দিন। কাজ শেষ!!! 13*2=26, তারপর থেকে 1 ঘর আগে দশমিক বসিয়ে দিলে 2.6। 

(02) 213/5 =42.6 (213*2=426)
0.03/5= 0.006 (0.03*2=0.06 যার একঘর আগে দশমিক বসালে হয় 0.006) 333,333,333/5= 66,666,666.6 (এই গুলা করতে আবার ক্যালকুলেটর লাগে না কি!)
(০৩) 12,121,212/5= 2,424,242.4
এবার নিজে ইচ্ছেমত 5 দিয়ে যে কোন সংখ্যাকে ভাগ করে দেখুন, ৩.৫ সেকেন্ডের বেশি লাগবে না!!
ক্যালকুলেটর ছাড়া যে কোন সংখ্যাকে 25 দিয়ে ভাগ করার একটি effective টেকনিক
০১. 13/25 =0.52 (ক্যালকুলেটর ছাড়া মাত্র ৩ সেকেন্ডে এটিও সমাধান করা যায়)
টেকনিকঃ 25 দিয়ে যে সংখ্যাকে ভাগ করবেন তাকে 4 দিয়ে গুণ করুন তারপর ডানদিক থেকে 2 ঘর আগে দশমিক বসিয়ে দিন। কাজ শেষ!!! 13*4=52, তারপর থেকে 2 ঘর আগে দশমিক বসিয়ে দিলে 0.52।
০২. 210/25= 8.40

০৩. 0.03/25= 0.0012

০৪. 222,222/25 = 8,888.88
০৫. 13,121,312/25 = 524,852.48
ক্যালকুলেটর ছাড়া যে কোন সংখ্যাকে 125 দিয়ে ভাগ করার একটি effective টেকনিক
০১. 7/125 = 0.056
টেকনিকঃ 125 দিয়ে যে সংখ্যাকে ভাগ করবেন তাকে 8 দিয়ে গুণ করুন তারপর ডানদিক থেকে 3 ঘর আগে দশমিক বসিয়ে দিন। কাজ শেষ! 7*8=56, তারপর থেকে 3 ঘর আগে দশমিক বসিয়ে দিলে 0.056 ।
০২. 111/125 = 0.888

০৩. 600/125 = 4.800

আসুন সহজে করি ...
টপিকঃ ১০ সেকেন্ডে বর্গমূল নির্ণয়।
বিঃদ্রঃ যে সংখ্যাগুলোর বর্গমূল ১ থেকে ৯৯ এর মধ্যে এই পদ্বতিতে তাদের বের করা যাবে খুব সহজেই। প্রশ্নে অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা থাকা লাগবে। অর্থাৎ উত্তর যদি দশমিক ভগ্নাংশ আসে তবে এই পদ্বতি কাজে আসবেনা।

অবশ্যই মনোযোগ দিয়ে পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে। নয়ত ৫ মিনিটের মাথায় ভুলে যাবেন।
তবে আসুন শুরু করা যাক। শুরুতে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যার বর্গ মুখস্থ করে নিই। আশা করি এগুলো সবাই জানেন। সুবিধার জন্যে আমি নিচে লিখে দিচ্ছি-
1 square = 1
2 square = 4
3 square = 9
4 square = 16
5 square = 25
6 square = 36
7 square = 49
8 square = 64
9 square = 81
এখানে প্রত্যেকটা বর্গ সংখ্যার দিকে খেয়াল করলে দেখবেন, সবার শেষের অংকটির ক্ষেত্রে -
১ আর ৯ এর বর্গের শেষ অংক মিল আছে (1, 81);
২ আর ৮ এর বর্গের শেষ অংক মিল আছে(4, 64);
৩ আর ৭ এর বর্গের শেষ অংক মিল আছে (9, 49);
৪ আর ৬ এর বর্গের শেষ অংক মিল আছে(16, 36);
এবং ৫ একা frown emoticon
এদ্দুর পর্যন্ত বুঝতে যদি কোন সমস্যা থাকে তবে আবার পড়ে নিন।
উদাহরণ ১ঃ 576 এর বর্গমূল নির্ণয় করুন।
১ম ধাপঃ যে সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হবে তার এককের ঘরের অংকটি দেখবেন। এক্ষেত্রে তা হচ্ছে '6'।
২য় ধাপঃ উপরের লিস্ট থেকে সে সংখ্যার বর্গের শেষ অংক 6 তাদের নিবেন। এক্ষেত্রে 4 এবং 6 । আবার বলি, খেয়াল করুন- 4 এবং 6 এর বর্গ যথাক্রমে 16 এবং 36; যাদের এককের ঘরের অংক কিনা '6' । বুঝতে পেরেছেন? না বুঝলে আবার পড়ে দেখুন।
৩য় ধাপঃ 4 / 6 লিখে রাখুন খাতায়। (আমরা উত্তরের এককের ঘরের অংক পেয়ে গেছি, যা হচ্ছে 4 অথবা 6; কিন্তু কোনটা? এর উত্তর পাবেন ৮ম ধাপে, পড়তে থাকুন ...)
৪র্থ ধাপঃ প্রশ্নের একক আর দশকের অংক বাদ দিয়ে বাকি অংকের দিকে তাকান। এক্ষেত্রে এটি হচ্ছে 5।
৫ম ধাপঃ উপরের লিস্ট থেকে 5 এর কাছাকাছি যে বর্গ সংখ্যাটি আছে তার বর্গমূলটা নিন। এক্ষেত্রে 4, যা কিনা 2 এর বর্গ। (আমরা উত্তরের দশকের ঘরের অংক পেয়ে গেছি, যা হচ্ছে 2)
৬ষ্ঠ ধাপঃ 2 এর সাথে তার পরের সংখ্যা গুন করুন। অর্থাৎ 2*3=6
৭ম ধাপঃ চতুর্থ ধাপে পাওয়া সংখ্যাটা (5) ষষ্ঠ ধাপে পাওয়া সংখ্যার (6) চেয়ে ছোট নাকি বড় দেখুন। ছোট হলে ৩য় ধাপে পাওয়া সংখ্যার ছোটটি নেব, বড় হলে বড়টি। (বুঝতে পেরেছেন? নয়ত আবার পড়ুন)
৮ম ধাপঃ আমাদের উদাহরণের ক্ষেত্রে 5 হচ্ছে 6 এর ছোট, তাই আমরা 4 / ৬ মধ্যে ছোট সংখ্যা অর্থাৎ 4 নেবো।
৯ম ধাপঃ মনে আছে, ৫ম ধাপে দশকের ঘরের অংক পেয়েছিলাম 2? এবার পেয়েছি এককের ঘরের অংক 4। তাই উত্তর হবে 24!
কঠিন মনে হচ্ছে? একদমই না, কয়েকটা প্র্যাকটিস করে দেখুন। 

আমার মতে ১০ সেকেন্ডের বেশি লাগার কথা না।
উদাহরণ ২ঃ 4225 এর বর্গমূল বের করুন।
মনে আছে 5 যে একা ছিল? সে একা থাকায় আপনার কাজ কিন্তু অনেক সোজা হয়ে গেছে। দেখুন কেন -
- প্রশ্নের শেষ অংক 5 হওয়ায় উত্তরের এককের ঘরের অংক হবে অবশ্যই 5 ।
- প্রশ্নের একক ও দশকের ঘরের অংক বাদ দিয়ে দিলে বাকি থাকে 42 ।
- 42 এর সবচেয়ে কাছের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 36, যার বর্গমূল হচ্ছে 6 ।
- তাই উত্তর হচ্ছে 65 !

১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫ টিঃ
২,৩,৫,৭,১১,১৩,১৭,১৯,২৩,২৯,৩১,৩
৭,৪১,৪৩,৪৭,৫৩,৫
৯,৬১,৬৭,৭১,৭৩,৭৯,৮৩,৮৯, এবং ৯৭।
১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল
১০৬০।
১-১০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪ টি।
এভাবে ১-১০,১১-২০...... ১০০ পর্যন্ত
মৌলিক
সংখ্যা হল ৪,৪,২,২,৩,২,২,৩,২,১
-
প্রশ্নঃ ১ কিমি সমান কত মাইল ?
উত্তরঃ ০.৬২ মাইল।
প্রশ্নঃ ১ নেটিক্যাল মাইলে কত মিটার ?
উত্তরঃ ১৮৫৩.২৮ মিটার।
প্রশ্নঃ সমুদ্রের পানির গভীরতা মাপার
একক ?
উত্তরঃ ফ্যাদম।
প্রশ্নঃ ১.৫ ইঞ্চি ১ ফুটের কত অংশ?
উত্তরঃ ১/৮ অংশ।
১মাইল =১৭৬০ গজ।]
প্রশ্নঃ এক বর্গ কিলোমিটার কত একর?
উত্তরঃ ২৪৭ একর।
প্রশ্নঃ একটি জমির পরিমান ৫ কাঠা হলে,
তা কত বর্গফুট হবে?
উত্তরঃ ৩৬০০ বর্গফুট।
প্রশ্নঃ এক বর্গ ইঞ্চিতে কত বর্গ
সেন্টিমিটার?
উত্তরঃ ৬.৪৫ সেন্টিমিটার।
প্রশ্নঃ ১ ঘন মিটার = কত লিটার?
উত্তরঃ ১০০০ লিটার।
প্রশ্নঃ এক গ্যালনে কয় লিটার?
উত্তরঃ ৪.৫৫ লিটার।
প্রশ্নঃ ১ সের সমান কত কেজি?
উত্তরঃ ০.৯৩ কেজি।
প্রশ্নঃ ১ মণে কত কেজি?
উত্তরঃ ৩৭.৩২ কেজি।
প্রশ্নঃ ১ টনে কত কেজি?
উত্তরঃ ১০০০ কেজি।
প্রশ্নঃ ১ কেজিতে কত পাউন্ড??
উত্তরঃ ২.২০৪ পাউন্ড।
প্রশ্নঃ ১ কুইন্টালে কত কেজি?
উত্তরঃ ১০০কেজি।
British & U.S British U.S
1 gallons = 4.5434 litres = 4.404
litres
2 gallons = 1 peck = 9.8070 litres
= 8.810 litres.


ক্যারেট কি?
উত্তরঃ মূল্যবান পাথর ও ধাতুসামগ্রী
পরিমাপের একক ক্যারেট 
1 ক্যারেট = 2 গ্রাম
বেল কি?
উত্তরঃ পাট বা তুলা পরিমাপের সময় ‘বেল’
একক হিসাবে ব্যবহৃত হয় ।

1 বেল = 3.5 মণ (প্রায়) ।
সূক্ষ্ণকোণ : এক সমকোণ (৯০º) অপেক্ষা ছোট
কোণকে সূক্ষ্ণকোণ বলে।
০৩. স্থুলকোণ : ৯০º অপেক্ষা বড় কিন্তু
১৮০º
অপেক্ষা ছোট কোণকে স্থুলকোণ বলে।
০৪. সমকোণ : একটি রেখা অপর একটি রেখার
উপর লম্ব হলে সমকোণ সৃষ্টি হয়।
০৫. সরলকোণ : যে কোণের পরিমাণ ১৮০º
কোণের সমান তাকে সরল কোণ বলে।
০৬. পূরক কোণ : দুটি কোণের সমষ্টি ৯০º
এর
সমান হয় তবে একটি কোণকে অপর কোণের
পূরক কোণ বলে।
০৭. সম্পূরক কোণ : দুটি কোণের সমষ্টি
১৮০º
এর সমান হলে, একটি কোণকে অপর কোণের
সম্পূরক কোণ বলে।
০৮. পৃবৃদ্ধ কোণ : দুই সমকোণ (১৮০º)
অপেক্ষা
বড় কিন্তু চার সমকোণ (৩৬০º) অপেক্ষা
ছোট
কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
===========================
বৃত্ত সম্পর্কিত তথ্য:-
1. পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্য কে বলা হয়? =
পরিধি
2. পরিধির যেকোন অংশকে বলা হয় = চাপ
3. পরিধির যেকোন দুই বিন্দুর সংযোগ
সরলরেখাকে বলা হয় = জ্যা ( বৃত্তের ব্যাস
হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা)
4. বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যা-ই = ব্যাস
5. কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে
বলা
হয় = ব্যাসার্ধ
বৃত্ত সম্পর্কিত কিছু সূত্র:
1. বৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল = πr²
( যেখানে r বৃত্তের ব্যাসার্ধ)
2. বৃত্তের পরিধির সূত্র = 2πr
3. গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল = 4πr²
4. গোলকের আয়তন = 4πr³÷3
===========================
ত্রিভূজের ক্ষেত্রফল:-
সাধারণ ত্রিভূজের ক্ষেত্রফল = ১/২
ভূমিXউচ্চতা
.
সমকোণী ত্রিভূজের ক্ষেত্রফল = ১/২
সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল
.
সমদ্বিবাহু ত্রিভূজের ক্ষেত্রফল = a/4√
(4b2-
a2) যেখানে, a= ভূমি; b= অপর বাহু
.
সমবাহু ত্রিভূজের ক্ষেত্রফল = √(3/4)a2
যেখানে, a = যে কোন বাহুর দৈর্ঘ্য
.
চতুর্ভূজের ক্ষেত্রফল

আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য x প্রস্থ
.
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (বাহু)২
.
সামন্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল = ভূমি x
উচ্চতা
.
অন্যান্য সূত্রাবলী
.
আয়তক্ষেত্রের পরিসীমা = ২ (দৈর্ঘ্য +
প্রস্থ)
.
বর্গক্ষেত্রের পরিসীমা = 4 x এক বাহুর
পরিমাণ
===========================
সহজভাবে মনে রাখার কিছু সুত্রঃ
.
১) জোড় সংখ্যা + জোড় সংখ্যা = জোড়
সংখ্যা ; যেমনঃ ৪ + ৮ = ১২
.
২) জোড় সংখ্যা + বিজোড় সংখ্যা =
বিজোড় সংখ্যা ; যেমনঃ ৪ + ৭ = ১১
.
৩) বিজোড় সংখ্যা + বিজোড় সংখ্যা =
জোড় সংখ্যা ; যেমনঃ ৫ + ৭ = ১২
.
৪) জোড় সংখ্যা × জোড় সংখ্যা = জোড়
সংখ্যা ; যেমনঃ ৮ × ৪ = ৩২
.
৫) জোড় সংখ্যা × বিজোড় সংখ্যা = জোড়
সংখ্যা ; যেমনঃ ৮ × ৩ = ২৪
.
৬) বিজোড় সংখ্যা × বিজোড় সংখ্যা =
বিজোড় সংখ্যা ; যেমনঃ ৫ × ৭ = ৩৫

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৩ তম মৃত্যুবার্ষিকী

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৩ তম মৃত্যুবার্ষিকী

জাতির পিতা বঙ্গবন্ধুর জামাতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৩ তম মৃত্যুবার্ষিকী (০৯ মে, ২০২২) সোমবার। 

ড. এম এ ওয়াজেদ মিয়া ২০০৯ সালের ৯ মে ইন্তেকাল করেন। ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জে লালদিঘীর ফতেহপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 

পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া তত্ত্বীয় পরমাণু বিজ্ঞান নিয়ে গবেষণা করেছেন দীর্ঘ সময়। তাঁর লেখা বই এবং অভিসন্দর্ভ পড়ানো হচ্ছে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। অধ্যয়ন ও গবেষণায় নিবিষ্ট এই পরমাণু বিজ্ঞানী বিশ্বসভায় বাংলাদেশকে করেছেন সম্মানিত।

যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষ্যে তার জন্মস্থান পীরগঞ্জ উপজেলার লালদিঘী ফতেহপুর গ্রামে এবং রংপুর মহানগরীতে পীরগঞ্জ উপজেলা প্রশাসন, ড. ওয়াজেদ মিয়ার পরিবার, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন, ড. ওয়াজেদ স্মৃতি সংসদ (ডিডব্লিউএসএস), ড. ওয়াজেদ ফাউন্ডেশন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, স্মৃতিচারণ, ফাতেো পাঠ, কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও গরিবদের মাঝে খাবার বিতরণসহ নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে।

প্রয়াত পরমাণু বিজ্ঞানীর ভাতিজা, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পীরগঞ্জ পৌরসভার মেয়র আবু সালেহ মো. তাজিমুল ইসলাম শামীম জানান, সোমবার সকালে ড. এম এ ওয়াজেদ মিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা ড. এম এ ওয়াজেদ মিয়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। তিনি তার সমগ্র কর্মজীবনে মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে দেশ, জাতি ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। পিতা মরহুম আব্দুল কাদের মিয়া ও মাতা মরহুমা ময়জুন নেসার চার ছেলে ও তিন মেয়ের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ।

গ্রামের প্রাইমারি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি ও পীরগঞ্জ থানার হাইস্কুলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত অধ্যয়ন শেষে তিনি ১৯৫২ সালে রংপুর শহরের সরকারি জেলা স্কুলে সপ্তম শ্রেণিতে ভর্তি হন। ১৯৫৬ সালে এই স্কুল থেকে ডিস্টিংশনসহ ম্যাট্রিকুলেশন পাস করেন।

১৯৫৮ সালে তিনি রাজশাহী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। 
দলিল রেজিস্ট্রি পদ্ধতি এবং রেজিস্ট্রির ধাপসমূহ

দলিল রেজিস্ট্রি পদ্ধতি এবং রেজিস্ট্রির ধাপসমূহ


প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহঃ দলিল রেজিস্ট্রির জন্য প্রয়োজনীয় কাগজপত্র ক্রেতাকে সংগ্রহ করতে হবে। বিক্রেতার নিকট থেকে জমির মালিকানা সম্পর্কিত কাগজপত্র যেমন- প্রয়োজনীয় বায়া দলিল, খতিয়ান (সি,এস,; এস,এ,; আর,এস, বা বি,এস,; নামজারি বা খারিজ ইত্যাদি; আপনার জন্য যেটি প্রযোজ্য), ভূমি উন্নয়ন কর (পূর্বে খাজনা নামে পরিচিত ছিল) পরিশোধের রশিদ, মৌজা ম্যাপ, টিআইএন সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/জন্মসনদপত্র ইত্যাদি সংগ্রহ করে তা যাচাই-বাছাই করতে হবে। আপনার জমি-জমার কাগজপত্র সম্পর্কিত ভাল ধারণা না থাকলে প্রয়োজনে একজন সনদপ্রাপ্ত দলিল লেখক বা আইনজীবীর পরামর্শ নিতে পারেন।

দলিল প্রস্তুতকরণঃ- বিক্রেতার নিকট থেকে সংগৃহীত কাগজ-পত্র সঠিক পাওয়া গেলে খতিয়ান ও ম্যাপ অনুসারে জমির অবস্থান ঠিক আছে কিনা তা একজন আমিন দ্বারা মেপে দেখতে হবে। এরপর একজন দলিল লেখক বা আইনজীবীর মাধ্যমে দলিলের সরকার নির্ধারিত ফরমেট অনুসরণ করে দলিল প্রস্তুত করতে হবে।b এজন্য জমি-জমার আইন কানুন এবং দলিল রেজিস্ট্রি সম্বন্ধে ভাল ধারণা আছে এমন একজন সরকারি সনদপ্রাপ্ত দলিল লেখক বা আইনজীবী বাছাই করতে হবে। প্রয়োজনে দলিল লেখক বা আইনজীবী  সম্বন্ধে অধিকতর খোজ-খবর ও সতর্কতা অবলম্বন করতে হবে। দলিলের পাশাপাশি সহকারী কমিশনার (ভূমি) অফিসে পাঠানোর জন্য প্রযোজ্য ক্ষেত্রে নির্দিষ্ট ফরমেটে এল,টি নোটিশ (সম্পত্তি হস্তান্তর নোটিশ) লিখতে হবে।

প্রস্তুতকৃত দলিলটি যাচাইকরণঃ- প্রস্তুত হয়ে গেলে দলিলটি ভালভাবে পড়ে দেখতে হবে যে, আপনার উদ্দেশ্য অনুযায়ী দলিলটি সঠিকভাবে প্রস্তুত হয়েছে কিনা, বিশেষ করে দলিলের ‘তফশিল’ অংশে মৌজার নাম, জমির খতিয়ান নম্বর, দাগ নম্বর, জমির পরিমান সঠিকভাবে লেখা হয়েছে কিনা এবং ‘হাত নকশা’ অংশে সঠিকভাবে জমির ম্যাপ অনুসারে হাত অংকন করা হয়েছে কিনা। দাগ নম্বর, খতিয়ান নম্বর এবং জমির পরিমাণ অংকে লেখার পাশাপাশি কথায় লেখা নিশ্চিত করতে হবে।

দলিল সম্পাদনঃ- ‘দলিল সম্পাদন’ অর্থ দলিলের দাতা/বিক্রেতা বা প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য দলিলের পক্ষগণ কর্তৃক দলিলের প্রতি পৃষ্ঠায় আড়াআড়িভাবে নাম-স্বাক্ষর করা। দলিল সম্পাদনের মাধ্যমে দলিলে লিখিত বিষয়বস্তু অনুমোদন করা হয়ে থাকে। নাম-স্বাক্ষর অর্থ আপনার পূর্ণ নাম (সংক্ষিপ্ত স্বাক্ষর নয়) দলিলের প্রতি পৃষ্ঠায় লেখা।

এছাড়া সম্পত্তি হস্তান্তর দলিলের ১৭নং কলামে নাম স্বাক্ষর এবং ৩নং কলামের ক্রেতা/গ্রহিতার ছবি ও স্ট্যাম্পে বাম হাতের বৃদ্ধাঙ্গুলির টিপ এবং নাম-স্বাক্ষর করতে হয় (এমনভাবে টিপ ও নাম-স্বাক্ষর করতে হয় যাতে টিপ ও নাম অর্ধেক ছবিতে ও অর্ধেক স্ট্যাম্পে পড়ে)।

যে তারিখে দলিলটি সম্পাদন করা হয়, সেই তারিখকে সম্পাদনের তারিখ বলে। 

সাফ-কবলা, দানপত্র, দানের ঘোষনাপত্র, হেবার ঘোষণাপত্র, হেবাবিল এওয়াজ দলিলের ১০ (দশ) নম্বর কলামে সম্পাদনের তারিখ বাংলায় এবং ইংরেজিতে দিতে হয়। পাওয়ার অব অ্যাটর্নি দলিলের ১ (এক) নম্বর কলামে সম্পাদনের তারিখ দিতে হয়। অন্যান্য দলিল যেগুলোর সরকার নির্ধারিত কোন ফরমেট নেই, সেগুলোতে সুবিধামত যে কোন যায়গায় সম্পাদনের তারিখ দেয়া যায়।

সাধারণত কোন ব্যক্তি লিখতে পারলে তিনি নিজে দলিলের প্রতি পাতার নির্দিষ্ট স্থানে তার নাম লিখেন এবং লিখতে অসমর্থ হলে তার পক্ষে ঐ দলিলের সনাক্তকারী সম্পাদনকারীর নাম ব-কলমে দলিলের নির্দিষ্ট যায়গায় লিখে দেন এবং নিজের নামও স্বাক্ষর করেন।

সাফ কবলা, হেবার ঘোষনাপত্র, দানের ঘোষনাপত্র, দানপত্র, হেবাবিল এওয়াজ প্রভৃতি দলিল দাতা সম্পাদন করেন। কিন্তু বায়নাপত্র উভয় পক্ষকে সম্পাদন করতে হয় (রেজিস্ট্রেশন আইন, ১৯০৮ এর ১৭(এ) ধারা অনুসারে)। বন্টননামা, বিনিময় প্রভৃতি দলিলে সকল পক্ষকে সম্পাদন করতে হয়।

রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রির জন্য দলিল দাখিল করাঃ– দলিল সম্পাদনের পর মূল দলিল; এল,টি নোটিশ (প্রযোজ্য ক্ষেত্রে) ও প্রয়োজনীয় কাগজপত্রের একসেট ফটোকপি এবং বিভিন্ন খাতে রেজিস্ট্রেশন ফি, কর ও শুল্ক পরিশোধের মূল পে-অর্ডার (একসেট ফটোকপিসহ) সাব-রেজিস্ট্রারের নিকট দাখিল করতে হবে এবং প্রয়োজনীয় মূল কাগজপত্র সাব-রেজিস্ট্রারের নিকট প্রদর্শনের জন্য প্রস্তুত রাখতে হবে।

সাব-রেজিস্ট্রার কর্তৃক দলিল পরীক্ষা এবং সম্পাদনকারী (দাতা/বিক্রেতা বা অন্য পক্ষ) কর্তৃক সম্পাদন স্বীকার করার পর রেজিস্ট্রি অফিসে রক্ষিত ‘টিপের বহি’তে সম্পাদনকারীর বাম হাতের বৃদ্ধাঙ্গুলির টিপ গ্রহণ করা হয়। এভাবে রেজিস্ট্রির জন্য দলিল গ্রহণ করার পর দলিলের দাখিলকারী বা দাখিলকারী কর্তৃক মনোনীত অন্য কোন ব্যক্তিকে ‘৫২ ধারার রশিদ’ প্রদান করা হয়। এই রশিদ সযত্নে সংরক্ষণ করতে হবে কেননা রেজিস্ট্রির পর মূল দলিল ফেরত নেওয়ার সময় এই রশিদ রেজিস্ট্রি অফিসে জমা দিতে হয়।

দলিল রেজিস্ট্রিঃ- রেজিস্ট্রি অফিসে ‘রেজিস্ট্রির জন্য দলিল গ্রহণ’ ও ‘দলিল রেজিস্ট্রি’ একই বিষয় নয়। রেজিস্ট্রির জন্য রেজিস্ট্রি অফিসে যে দলিলটি গৃহিত হলো তা রেজিস্ট্রি করতে অফিসভেদে দুই-তিন বছর পর্যন্ত সময় লাগতে পারে। রেজিস্ট্রির জন্য গৃহিত দলিলে প্রথমে দলিল দাখিলকারী, সম্পাদনকারী, সনাক্তকারী, দলিল দাখিলের সময়-তারিখ, পরিশোধকৃত ফি, কর ও শুল্ক ইত্যাদি বিষয়ে পৃষ্টাঙ্কন ও সাব-রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরের পর দলিলটি বালাম (ভলিউম) বহিতে ধারাবাহিকভাবে নকল করা হয়।

এরপর মূল দলিলের শেষ পৃষ্টার উলটো পার্শ্বে ‘দলিলটি কত সালের, কত নম্বর বালাম বহির, কত পৃষ্টা থেকে কত পৃষ্টায় নকল করা হয়েছে’ তা লিখে সাব-রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষর করা হয়। দলিলটি বালাম বহিতে নকলকরা এবং সাব-রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষর করার নাম দলিল রেজিস্ট্রি। দলিলটির রেজিস্ট্রি কার্যক্রম শেষ হলে দলিলের গুরুত্বপূর্ণ অংশ (দাতা/বিক্রেতা-গ্রহিতার নাম, মৌজার নাম, দাগ নম্বর ইত্যাদি) নিয়ে ‘সূচিবহি’ তৈরি করা হয়, যাতে দলিলটি ভবিষ্যতে সহজেই খুজে পাওয়া যায়।

মূল দলিল ফেরত প্রদানঃ- দলিলের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে রেজিস্ট্রির জন্য দলিল দাখিলের সময় প্রদানকৃত ‘৫২ ধারার রশিদ’ জমা দিয়ে দাখিলকারী বা তার মনোনীত ব্যক্তি মূল দলিল গ্রহণ করতে পারেন। দলিল ফেরত গ্রহনের নোটিশ প্রদানের তারিখ হতে এক মাসের মধ্যে মুল দলিল ফেরত না নিলে পরবর্তী প্রতি মাস বা তার অংশ বিশেষের জন্য ৫/- টাকা হারে জরিমানা আদায় করা হয়। তবে বিলম্ব যত মাসই হোক না কেন, জরিমানা ১০০/- টাকা এর বেশী আদায়ের বিধান নাই।

রেজিস্ট্রি শেষ হওয়ার পর কোন দলিল দাবীবিহীন অবস্থায় ২ (দুই) বছরের বেশি রেজিস্ট্রি অফিসে পরে থাকলে “রেজিস্ট্রেশন আইন, ১৯০৮” এর ৮৫ ধারার বিধান মতে, রেজিস্ট্রেশন অধিদপ্তরের পূর্ব অনুমোদনক্রমে সেগুলো ধ্বংস করে ফেলা যায়। সুতরাং সময়মত মূল দলিল সংগ্রহ করে সংরক্ষণ প্রয়োজন।

এখানে দলিল প্রস্তুত থেকে শুরু করে মূল দলিল ফেরত প্রদান পর্যন্ত দলিল রেজিস্ট্রি প্রক্রিয়ার ধাপসমূহ চার্ট আকারে প্রকাশ করা হলঃ