Monday, 3 July 2023
পুলিশের অভিযানে একশত পিচ ইয়াবাসহ একজন আসামী গ্রেফতার
Saturday, 1 July 2023
আনোয়ারা-মান্নান বেগ ফুটবল প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন
Thursday, 29 June 2023
ঈদের দিন সকালে সড়ক দুর্ঘটনায় আটজন যাত্রী আহত
সালথায় মানবাধিকার কমিশনের পরিচিতি সভা ও কার্ড বিতরণ
Wednesday, 28 June 2023
রূপসায় গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ
মোল্লা জাহাঙ্গীর আলম, খুলনা: খুলনা জেলার রূপসা উপজেলার শ্রীফলতলা ক্যাম্প পুলিশ ৮০০ গ্রাম গাঁজাসহ দুই নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হল সাতক্ষীরা থানার বাবুলিয়া গ্রামের স্বামী মো: আইয়ুব আলী স্ত্রী শাহানারা খাতুন (৪২) ও এক ই উপজেলার মধু মোল্লার ডাঙ্গা গ্রামের মো: মহররম খান এর স্ত্রী মঞ্জু বেগম (৪৭)।
মামলা সূত্রে জানাযায়, উপ জেলার শ্রীফলতলা ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাবুল ইসলাম গত ২৭জুন রাতে মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিল করার জন্য অভিযানে বের হয়।
নন্দনপুর এলাকায় বটতলা মোড়ে পৌছালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে নন্দনপুর এলাকার হরতকিতলা কালামের চায়ের দোকানের পাশে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই নারী পালানোর চেষ্টা করে।
এসময় নারী কনস্টেবল এর সহায়তায় শাহানারা ও মঞ্জুয়ারা কে আটক করা হয়।আটককৃত শাহানারার নিকট থেকে ৩৫০গ্রাম ও মঞ্জুয়ারা বেগমের নিকট থেকে ৪৫০ গ্রাম গাঁজা জব্দ করে তাদের গ্রেফতার করা হয়।
এছাড়া পুলিশ আরো জানায়, উক্ত মহিলা মাদক বিক্রেতারা বিভিন্ন স্থান হইতে মাদকদ্রব্য সংগ্রহ করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়া বিক্রয় করে বলে প্রাথমিকভাবে তারা স্বীকার করে।
এস আই বাবুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে রূপসা মামলা দায়ের করেন। যার নং ২৩, তাং- ২৭/৬/২৩ ।
১০টি গ্রামের মানুষের পবিত্র ঈদুল আজহা উদযাপন
ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ১০টি গ্রামে আজ বুধবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের কাটাগড়, সহস্রাইল, দরি সহস্রাইল, মাইটকোমড়া, রাখালতলি গঙ্গানন্দপুরসহ ১০টি আংশিক গ্রামের লোকজন ঈদুল আজহার নামাজ আদায় করেন।
উল্লেখ্য বোয়ালমারী উপজেলায় একদিন আগে যারা ঈদ উৎসব উদযাপন করেন তাঁরা সবাই চট্টগ্রামের মির্জাখিল শরীফের মুরিদান। দীর্ঘদিন যাবৎ গ্রামগুলোর আংশিক মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা ও দুইটি ঈদ উদযাপন করে আসছে।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ এবং চট্টগ্রামের মির্জাখিল শরীফের সাথে মিল রেখে বোয়ালমারী উপজেলার ১০টি গ্রামের মুসল্লীরা ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাজ নির্ধারিত দিনের একদিন পূর্বেই আদায় করে থাকেন।
Monday, 26 June 2023
শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ততা নিয়ে সময় পার করছে কামাররা
খন্দকার আব্দুল্লাহ : আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দা, বটি, চাপাতি, ছুড়িসহ মাংস কাটার সরজ্ঞাম তৈরি ও বিক্রিতে শেষ সময়ে ব্যস্ততা পার করছেন ফরিদপুরের বিভিন্ন অঞ্চলে।
বছরের অন্য দিনগুলোতে তেমন কাজ না থাকলেও কুরবানী আসলে বাড়ে তাদের কর্মব্যস্ততা। এসময় সকাল থেকে গভীর রাত পর্যন্ত পরিশ্রম করতে হয় তাদের এবং বেড়ে যায় বেচা কেনা। যা দিয়ে পুরো বছর চলতে হয় তাদের। তবে কয়লা, লোহাসহ সকল জিনিসপত্রের দাম বৃদ্ধি হওয়ায় আগের মত তেমন লাভ হয়না বলে জানান কামাররা। একসময় কামারদের ব্যবসা জমজমাট থাকলেও বর্তমানে বিভিন্ন ওয়ার্কশপে তৈরি হচ্ছে রেডিমেড দা, বটি, কাস্তেসহ বিভিন্ন জিনিসপত্র। এখন আর এই ব্যবসায় লাভ নাই, শুধু কুরবানি আসলেই বেচাকেনা হয়। তাছাড়া বছরের অন্য দিনগুলো কষ্টে কেটে যাচ্ছে।
বিভিন্ন এনজিও থেকে কিস্তিতে টাকা নিয়ে তা পরিশোধ করতে করতে হিমশিম খেতে হচ্ছে। তাই অনেকেই এ পেশা ছেড়ে অন্য পেশার দিকে ঝুগছে। তবে এখন পর্যন্ত বেচাকেনা মোটামুটি ভাল হচ্ছে বলে জানান তিনি। বলেন, প্রতি বছর কুরবানির ঈদে কাজ বেশি হয়। যে কারনে কুরবানির ১ মাস আগে থেকেই কাজ বাড়তে থাকে আমাদের। সারাবছর তেমন কাজ না থাকলেও কুরবানির ঈদে একটু বিশ্রামেরও সময় পাইনা। তাই কুরবানির ঈদের আগে থেকেই অনেক নতুন সরঞ্জাম তৈরি করে রাখি। কারণ অনেকেই নতুন সরঞ্জাম বানানোর সময় না পেয়ে সেগুলো কিনে নেয়।
বোয়ালমারী বাজার এলাকার কামার শ্রমিক মুকুল ঘোস জানান, প্রায় ২০ বছর এই পেশার সাথে যুক্ত আছি। প্রতিবছরই এই সময়ে ব্যস্ত সময় পার করতে হয়। দিন যত গড়াবে ব্যস্ততা ততোই বাড়ে। আর এমন ব্যস্ততা ঈদের আগের রাত পর্যন্ত চলবে। তবে অনেক কস্টের পর যখন ইনকাম ভাল হয় তখন সব কস্ট ভূলে যাই।
সরেজমিনে দেখা যায় প্রতিটি দা তৈরিতে প্রকারভেদে মজুরি নেয়া হচ্ছে ৬০০-৭০০ কেজিতে বিক্রি হয়। চাকু তৈরিতে নেয়া হচ্ছে ১২০-২৫০ টাকার মত। বড় ছুড়ি তৈরিতে নেয়া হচ্ছে ৪০০-৬০০ টাকার মত। এছাড়া বটি তৈরিতে নেয়া হচ্ছে ৩০০-৪০০ টাকার মত।
এদিকে ক্রেতারা জানান, প্রতি বছরই করুবানি আসলে দা, বটি, চাপাতি, ছুড়িসহ আরো অনেক জিনিসপত্র কিনতে হয়। তবে এবছর লোহা ও কয়লার দাম বৃদ্ধি হওয়ায় গতবছরের চাইতে বেশি দাম দিয়ে জিনিসপত্র কিনতে হচ্ছে তাদের।
তিনি আরো বলেন, পোড়া পাথর কয়লা, কাঠ কয়লা, রৎত, পাথর, লোহা এগুলোর দাম বৃদ্ধি হওয়ায় ব্যবসা তেমন হচ্ছে না। তবে দাম কমলে স্বস্তি ফিরবে।
ফরিদপুরে এইচআইভি বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
Sunday, 18 June 2023
নাটাবের উদ্যোগে যক্ষা নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক করণীয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত
Friday, 16 June 2023
জেলা গোয়েন্দা পুলিশের হাতে নগদের টোপ চক্রের ০২ সদস্য আটক
Thursday, 15 June 2023
ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী
Monday, 12 June 2023
Sunday, 11 June 2023
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট বালক (অনুর্ধ্ব -১৭) অনুষ্টিত
আব্দুল মতিন খান, নিজস্ব প্রতিবেদক কালীগঞ্জ : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কালীগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ জুন, শনিবার বিকালে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি।
কিশোরীকে ধর্ষণের অভিযোগে অর্থদন্ডসহ যাবজ্জীবন
Saturday, 10 June 2023
র্যাব-৮ এর অভিযানে খড়ের গাড়ির মধ্যে ১৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক
ফরিদপুর প্রতিনিধিঃ র্যাব-০৮,সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প জেলার বোয়ালমারী থানা এলাকা হতে খড়ের গাড়ির মধ্যে লুকায়িত ১৮ কেজি গাঁজাসহ দুইজন আন্তজেলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
র্যাব-০৮ ফরিদপুর ক্যাম্পের
একটি বিশেষ আভিযানিক দল আজ ১০
জুন ২৩ তারিখে র্যাব গোয়েন্দা বিভাগের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চয়াডাঙ্গা জেলা থেকে একটি ট্রলি সংযুক্ত পাওয়ার টিলারে করে আন্তঃজেলা কুখ্যাত মাদক ব্যবসায়ী ০১। মোঃ ইমরান (২৫), (টলিযুক্ত পাওয়ার টিলার ড্রাইভার), পিতা-ফকির মোহাম্মদ, সাং-ছোট বদলিয়া, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা এবং ০২। মোঃ শহিদ হোসেন (২৮), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, সাং-বুইছিতলা, থানা-ডামুদাহ, জেলা-চুয়াডাঙ্গা একটি বিশাল মাদকের চালান নিয়ে ফরিদপুরে আসছে।
এ
প্রেক্ষিতে র্যাবের আভিযানিক
দল মোহাম্মদপুর-ফরিদপুর সড়কের সাতোর বাজারে কৌশলগত অবস্থান গ্রহন করে এবং মাদক পরিবহনকারীর অবস্থান সনাক্ত করে।
উক্ত
তথ্যের ভিত্তিতে বিকাল ৫ঃ৩০ ঘটিকায় ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ
আকতার এর নেতৃত্বে একটি
বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত
অভিযানে উল্লেখিত আসামিদ্বয়কে গ্রেফতার করা হয় এবং উক্ত
আসামিদ্বয় কাছ থেকে ১৮ কেজি গাঁজা,
০২টি মোবাইল, ০২ টি সিম
এবং মাদক বিক্রিত ৫০০ টাকা এবং তাদের ব্যবহৃত ট্রলি সংযুক্ত পাওয়ার টিলার উদ্ধার করা হয়।
ধৃত
আসামিদ্বয় কুখ্যাত মাদক ব্যবসায়ী। তারা যাত্রী ও পণ্য পরিবহনের
আড়ালে মাদক ব্যবসা করতো। প্রশাসনের চোখ ফাঁকি দিতে তারা নিত্য নতুন কৌশল অবলম্বন করতো। দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা থেকে মাদক পরিবহন করে রাজবাড়ী ও ফরিদপুর এলাকায়
বিক্রি করে। পরবর্তীতে তাকে বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে বোয়ালমারী
থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।
উদ্ধারকৃত
আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।
প্রায় দু'কোটি টাকা মুল্যের ৬টি সোনার বারসহ গ্রেফতার দু'জন
Thursday, 8 June 2023
কৈজুরী ইউনিয়ন পরিষদের ২৩-২৪ ইং অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর সদর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ ইং অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
১০নং কৈজুরী ইউনিয়ন পরিষদের আয়োজনে, (৮ জুন) বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এ উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।
এসময় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন, কৈজুরী ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: কামরুজ্জামান, কৈজুরী ইউনিয়নের সকল ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য/সদস্যাবৃন্দ, গ্রাম পুলিশ ও পরিষদের উদ্যোক্তা।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি আজিজ মাতুব্বর, সাধারন সম্পাদক কাদের শেক, স্থানীয় গণ্যমান্য আব্দুল ইসহাক, সেলিম মোল্লা প্রমুখ বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক মানুষ। তাদের মধ্যে কেউ কৃষক, কেউ শিক্ষক আবার রাজনৈতিক নেতৃবৃন্দসহ মসজিদের ইমাম থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ করেন। জনগণকে নিয়ে ব্যতিক্রমীভাবে ঘোষণা করা হয় কৈজুরী ইউনিয়ন পরিষদের বাজেট। এতে খুশি ওই ইউনিয়নের বাসিন্দারা। তাঁরা বলেন, এভাবে জবাবদিহিতা নিশ্চিত হলে একটি ইউনিয়ন অনেক বেশি সমৃদ্ধ হয়ে উঠতে পারে।
১০নং কৈজুরী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফকির মো: ছিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে তার স্বাগত বক্তব্যের মাধ্যমে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়। এরপরে ইউপি সচিব উত্তম কুমার রাহা ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা করেন।
বাজেটে মোট আয় ধরা হয়েছে ৭৯ লাখ ৬৮ হাজার ১ শত ৫৪ টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ৭৯ লাখ ১ হাজার ১ শত ৬৪ টাকা। এতে উদ্ধৃত তহবিল থাকবে ৬৬ হাজার ৯ শত ৯০ টাকা ঘোষণা করা হয়।
উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সকল সদস্য, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ইমাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঘোষণা করা বাজেটের আয়-ব্যয় হিসাব জনগণের কাছে তুলে ধরেন।
গোয়েন্দা পুলিশ কর্তৃক হাজারেরও বেশি ইয়াবা ট্যাবলেটসহ দুইজন আটক
Wednesday, 7 June 2023
গোয়েন্দা পুলিশ অভিযানে তিনশত পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন আটক
Tuesday, 6 June 2023
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ
স্মার্ট বাংলাদেশ গড়তে 4IR দক্ষতার ব্যবহারের বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
Monday, 5 June 2023
ফরিদপুর টেক্সটাইল ইনস্টিটিউট পরিদর্শন করলেন বস্ত্র ও পাট মন্ত্রী
গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
Thursday, 30 March 2023
কবি রবীন্দ্রনাথের জীবনকালের ঘটনা
Sunday, 27 November 2022
Friday, 28 October 2022
ফরিদপুর জেলা অটোরিক্সা ও অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়নের ত্রি- বার্ষিক নির্বাচন সম্পন্ন
(২৮ অক্টোবর) শুক্রবার সকাল ৮ টায় শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকেল ৪ টা পর্যন্ত ভোট প্রদান সম্পন্ন হয়। নির্বাচনে ৭ শত ৬৬ জন ভোটারের মধ্যে ৫৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২১ টি ভোট বাতিল। ভোট গণনা শেষে সন্ধ্যার দিকে প্রধান নির্বাচন কমিশনার পৌর কাউন্সিলর গোলাম মোঃ নাছির বেসরকারি ভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এতে যুগ্ম সম্পাদক পদে মোঃ মামুন মন্ডল মশাল প্রতীক নিয়ে ৩৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন। সহ-সম্পাদক পদে মোঃ বিল্লাল শেখ কলস প্রতীক নিয়ে ৪২০ ভোট ও মোঃ রিপন শেখ অটো টেম্পো প্রতীক নিয়ে ৩৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ত্রি-বার্ষিক নির্বাচন ২০২২-২০২৫ ইং ১৩ টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। এর মধ্যে ১০ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি তিনটি পদের জন্য ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সভাপতি পদে মোঃ কবির হোসেন ও সাধারণ সম্পাদক পদে মোঃ হাকিম মিয়া। এছাড়া কার্যকরি সভাপতি পদে মোঃ সামচু মোল্লা, সহ-সভাপতি পদে মোঃ আক্কাছ আলী শেখ, কোষাধ্যক্ষ পদে মোঃ লিয়াকত আলী বাবু, সড়ক সম্পাদক পদে মোঃ লাবলু খা, তোতা শেখ ও মোঃ লিটন মিয়া, দপ্তর ও প্রচার সম্পাদক পদে মোঃ শহিদ বেপারী ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রাশেদ মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে দ্বায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার পৌর কাউন্সিলর গোলাম মোঃ নাছির, সদস্য সচিব আন্তজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান শেখ মানা, পরিচালনা সদস্য অটো টেম্পু মালিক সমিতির সভাপতি মুনসুর মিয়া লাবলু, সাংবাদিক বিজয় পোদ্দার ও হাসিবুল আমিন সিদ্দিকি লিপন।
Monday, 23 May 2022

আপনার কি গণিতের হিসাব জানতে ইচ্ছে করে?
গনিতের পরিমাপ সম্পর্কে কিছু তথ্যঃ
1 ফুট = 12 ইঞ্চি
1 গজ = 3 ফুট
1 মাইল = ১৭৬০ গজ
1 মাইল ≈ 1.61 কিলোমিটার
1 ইঞ্চি = 2.54 সেন্টিমিটার
1 ফুট = 0.3048 মিটার
1 মিটার = 1,000 মিলিমিটার
1 মিটার = 100 সেন্টিমিটার
1 কিলোমিটার = 1,000 মিটার
1 কিলোমিটার ≈ 0.62 মাইল
ক্ষেত্রঃ
1 বর্গ ফুট = 144 বর্গ ইঞ্চি
1 বর্গ গজ = 9 বর্গ ফুট
1 একর = 43560 বর্গ ফুট
আয়তনঃ
1 লিটার ≈ 0.264 গ্যালন
1 ঘন ফুট = 1.728 ঘন ইঞ্চি
1 ঘন গজ = 27 ঘন ফুট
ওজনঃ
1 আউন্স ≈ 28.350 গ্রাম
1 cvDÛ= 16 আউন্স
1 cvDÛ ≈ 453.592 গ্রাম
1 এক গ্রামের এর্কসহস্রাংশ = 0.001 গ্রাম
1 কিলোগ্রাম = 1,000 গ্রাম
1 কিলোগ্রাম ≈ 2.2 পাউন্ড
1 টন = 2,200 পাউন্ডের
মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন হিসাব
১ মিলিয়ন=১০ লক্ষ
১০ মিলিয়ন=১ কোটি
১০০ মিলিয়ন=১০ কোটি
১,০০০ মিলিয়ন=১০০ কোটি
আবার,
১,০০০ মিলিয়ন= ১ বিলিয়ন
১ বিলিয়ন=১০০ কোটি
১০ বিলিয়ন=১,০০০ কোটি
১০০ বিলিয়ন=১০,০০০ কোটি
১,০০০ বিলিয়ন=১ লক্ষ কোটি
আবার,
১,০০০ বিলিয়ন=১ ট্রিলিয়ন
১ ট্রিলিয়ন=১ লক্ষ কোটি
১০ ট্রিলিয়ন=১০ লক্ষ কোটি
১০০ ট্রিলিয়ন=১০০ লক্ষ কোটি
১,০০০ ট্রিলিয়ন=১,০০০ লক্ষ কোটি।
১ কুড়ি = ২০টি
১ রিম = ২০ দিস্তা = ৫০০ তা
১ ভরি = ১৬ আনা ;
১ আনা = ৬ রতি
১ গজ = ৩ ফুট = ২ হাত
১ কেজি = ১০০০ গ্রাম
১ কুইন্টাল = ১০০ কেজি
১ মেট্রিক টন = ১০ কুইন্টাল = ১০০০ কেজি ১ লিটার = ১০০০ সিসি
১ মণ = ৪০ সের
১ বিঘা = ২০ কাঠা (৩৩ শতাংশ) ;
১ কাঠা = ৭২০ বর্গফুট (৮০ বর্গ গজ)
1 মিলিয়ন = 10 লক্ষ
1 মাইল = 1.61 কি.মি ;
1 কি.মি. = 0..62
1 ইঞ্চি = 2.54 সে..মি ;
1 মিটার = 39.37 ইঞ্চি
1 কে.জি = 2.20 পাউন্ড ;
1 সের = 0.93 কিলোগ্রাম
1 মে. টন = 1000 কিলোগ্রাম ;
1 পাউন্ড = 16 আউন্স
1 গজ= 3 ফুট ;
1 একর = 100 শতক
1 বর্গ কি.মি.= 247 একর
সুত্র-১) সমান্তর ধারার ক্রমিক সংখ্যার যোগফল-
(যখন সংখ্যাটি 1 থেকে শুরু)
1+2+3+4+......+n হলে এরূপ ধারার সমষ্টি= [n(n+1)/2]
n=শেষ সংখ্যা বা পদ সংখ্যা
s=যোগফল
প্রশ্নঃ 1+2+3+4+…………+100 =?
সমাধানঃ [n(n+1)/2] = [100(100+1)/2] = 5050
সুত্রঃ 2) সমান্তর ধারার বর্গ যোগ পদ্ধতির ক্ষেত্রে,-
প্রথম n পদের বর্গের সমষ্টি
S= [n(n+1)2n+1)/6]
(যখন 1² + 2²+ 3² + 4²........ +n²)
প্রশ্নঃ (1² + 3²+ 5² + ....... +31²) সমান কত?
সমাধানঃ S=[n(n+1)2n+1)/6]
= [31(31+1)2x31+1)/6] (এখানে n=শেষ সংখ্যা, 31)
সুত্রঃ 3) সমান্তর ধারার ঘনযোগ পদ্ধতির ক্ষেত্রে-
প্রথম n পদের ঘনের সমষ্টি
S= [n(n+1)/2]2
(যখন 1³+2³+3³+.............+n³)
প্রশ্নঃ1³+2³+3³+4³+…………+10³=?
সমাধানঃ [n(n+1)/2]2 = [10(10+1)/2]2 = 3025 (উঃ)
সুত্রঃ 4) পদ সংখ্যা ও পদ সংখ্যার সমষ্টি নির্নয়ের ক্ষেত্রেঃ
পদ সংখ্যা N= [(শেষ পদ – প্রথম পদ)/প্রতি পদে বৃদ্ধি] +১
প্রশ্নঃ 5+10+15+…………+50=?
সমাধানঃ পদসংখ্যা = [(শেষ পদ – প্রথমপদ)/প্রতি পদে বৃদ্ধি]+ ১
= [(50 – 5)/5] + 1 =10
সুতরাং পদ সংখ্যার সমষ্টি = [(5 + 50)/2] x 10 = 275 (উঃ)
সুত্রঃ ৫)n তম পদ=a + (n-1)d
এখানে, n =পদসংখ্যা, a = ১ম পদ, d= সাধারণ অন্তর
প্রশ্নঃ 5+8+11+14+.......ধারাটির কোন পদ 302?
সমাধানঃ ধরি, n তম পদ =302
বা, a + (n-1)d=302
বা, 5+(n-1)3 =302
বা, 3n=300
বা, n=100(উঃ)
সুত্রঃ 6)সমান্তর ধারার ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল-S=M² এখানে, M=মধ্যেমা=(১ম সংখ্যা+শেষ সংখ্যা)/2
প্রশ্নঃ1+3+5+.......+19=কত?
সমাধানঃ S=M²={(1+19)/2}²=(20/2)²=100(উঃ)
ক্যালকুলেটর ছাড়া যে কোন সংখ্যাকে ভাগ করার একটি effective টেকনিক!
ক্যালকুলেটর ছাড়া যে কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করার একটি effective টেকনিক
(০১) 13/5= 2.6 (ক্যালকুলেটর ছাড়া মাত্র ৩ সেকেন্ডে এটি সমাধান করা যায়)
টেকনিকঃ 5 দিয়ে যে সংখ্যাকে ভাগ করবেন তাকে 2 দিয়ে গুণ করুন তারপর ডানদিক থেকে 1 ঘর আগে দশমিক বসিয়ে দিন। কাজ শেষ!!! 13*2=26, তারপর থেকে 1 ঘর আগে দশমিক বসিয়ে দিলে 2.6।
(02) 213/5 =42.6 (213*2=426)
0.03/5= 0.006 (0.03*2=0.06 যার একঘর আগে দশমিক বসালে হয় 0.006) 333,333,333/5= 66,666,666.6 (এই গুলা করতে আবার ক্যালকুলেটর লাগে না কি!)
(০৩) 12,121,212/5= 2,424,242.4
এবার নিজে ইচ্ছেমত 5 দিয়ে যে কোন সংখ্যাকে ভাগ করে দেখুন, ৩.৫ সেকেন্ডের বেশি লাগবে না!!
ক্যালকুলেটর ছাড়া যে কোন সংখ্যাকে 25 দিয়ে ভাগ করার একটি effective টেকনিক
০১. 13/25 =0.52 (ক্যালকুলেটর ছাড়া মাত্র ৩ সেকেন্ডে এটিও সমাধান করা যায়)
টেকনিকঃ 25 দিয়ে যে সংখ্যাকে ভাগ করবেন তাকে 4 দিয়ে গুণ করুন তারপর ডানদিক থেকে 2 ঘর আগে দশমিক বসিয়ে দিন। কাজ শেষ!!! 13*4=52, তারপর থেকে 2 ঘর আগে দশমিক বসিয়ে দিলে 0.52।
০২. 210/25= 8.40
০৩. 0.03/25= 0.0012
০৪. 222,222/25 = 8,888.88
০৫. 13,121,312/25 = 524,852.48
ক্যালকুলেটর ছাড়া যে কোন সংখ্যাকে 125 দিয়ে ভাগ করার একটি effective টেকনিক
০১. 7/125 = 0.056
টেকনিকঃ 125 দিয়ে যে সংখ্যাকে ভাগ করবেন তাকে 8 দিয়ে গুণ করুন তারপর ডানদিক থেকে 3 ঘর আগে দশমিক বসিয়ে দিন। কাজ শেষ! 7*8=56, তারপর থেকে 3 ঘর আগে দশমিক বসিয়ে দিলে 0.056 ।
০২. 111/125 = 0.888
০৩. 600/125 = 4.800
আসুন সহজে করি ...
টপিকঃ ১০ সেকেন্ডে বর্গমূল নির্ণয়।
বিঃদ্রঃ যে সংখ্যাগুলোর বর্গমূল ১ থেকে ৯৯ এর মধ্যে এই পদ্বতিতে তাদের বের করা যাবে খুব সহজেই। প্রশ্নে অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা থাকা লাগবে। অর্থাৎ উত্তর যদি দশমিক ভগ্নাংশ আসে তবে এই পদ্বতি কাজে আসবেনা।
অবশ্যই মনোযোগ দিয়ে পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে। নয়ত ৫ মিনিটের মাথায় ভুলে যাবেন।
তবে আসুন শুরু করা যাক। শুরুতে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যার বর্গ মুখস্থ করে নিই। আশা করি এগুলো সবাই জানেন। সুবিধার জন্যে আমি নিচে লিখে দিচ্ছি-
1 square = 1
2 square = 4
3 square = 9
4 square = 16
5 square = 25
6 square = 36
7 square = 49
8 square = 64
9 square = 81
এখানে প্রত্যেকটা বর্গ সংখ্যার দিকে খেয়াল করলে দেখবেন, সবার শেষের অংকটির ক্ষেত্রে -
১ আর ৯ এর বর্গের শেষ অংক মিল আছে (1, 81);
২ আর ৮ এর বর্গের শেষ অংক মিল আছে(4, 64);
৩ আর ৭ এর বর্গের শেষ অংক মিল আছে (9, 49);
৪ আর ৬ এর বর্গের শেষ অংক মিল আছে(16, 36);
এবং ৫ একা frown emoticon
এদ্দুর পর্যন্ত বুঝতে যদি কোন সমস্যা থাকে তবে আবার পড়ে নিন।
উদাহরণ ১ঃ 576 এর বর্গমূল নির্ণয় করুন।
১ম ধাপঃ যে সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হবে তার এককের ঘরের অংকটি দেখবেন। এক্ষেত্রে তা হচ্ছে '6'।
২য় ধাপঃ উপরের লিস্ট থেকে সে সংখ্যার বর্গের শেষ অংক 6 তাদের নিবেন। এক্ষেত্রে 4 এবং 6 । আবার বলি, খেয়াল করুন- 4 এবং 6 এর বর্গ যথাক্রমে 16 এবং 36; যাদের এককের ঘরের অংক কিনা '6' । বুঝতে পেরেছেন? না বুঝলে আবার পড়ে দেখুন।
৩য় ধাপঃ 4 / 6 লিখে রাখুন খাতায়। (আমরা উত্তরের এককের ঘরের অংক পেয়ে গেছি, যা হচ্ছে 4 অথবা 6; কিন্তু কোনটা? এর উত্তর পাবেন ৮ম ধাপে, পড়তে থাকুন ...)
৪র্থ ধাপঃ প্রশ্নের একক আর দশকের অংক বাদ দিয়ে বাকি অংকের দিকে তাকান। এক্ষেত্রে এটি হচ্ছে 5।
৫ম ধাপঃ উপরের লিস্ট থেকে 5 এর কাছাকাছি যে বর্গ সংখ্যাটি আছে তার বর্গমূলটা নিন। এক্ষেত্রে 4, যা কিনা 2 এর বর্গ। (আমরা উত্তরের দশকের ঘরের অংক পেয়ে গেছি, যা হচ্ছে 2)
৬ষ্ঠ ধাপঃ 2 এর সাথে তার পরের সংখ্যা গুন করুন। অর্থাৎ 2*3=6
৭ম ধাপঃ চতুর্থ ধাপে পাওয়া সংখ্যাটা (5) ষষ্ঠ ধাপে পাওয়া সংখ্যার (6) চেয়ে ছোট নাকি বড় দেখুন। ছোট হলে ৩য় ধাপে পাওয়া সংখ্যার ছোটটি নেব, বড় হলে বড়টি। (বুঝতে পেরেছেন? নয়ত আবার পড়ুন)
৮ম ধাপঃ আমাদের উদাহরণের ক্ষেত্রে 5 হচ্ছে 6 এর ছোট, তাই আমরা 4 / ৬ মধ্যে ছোট সংখ্যা অর্থাৎ 4 নেবো।
৯ম ধাপঃ মনে আছে, ৫ম ধাপে দশকের ঘরের অংক পেয়েছিলাম 2? এবার পেয়েছি এককের ঘরের অংক 4। তাই উত্তর হবে 24!
কঠিন মনে হচ্ছে? একদমই না, কয়েকটা প্র্যাকটিস করে দেখুন।
আমার মতে ১০ সেকেন্ডের বেশি লাগার কথা না।
উদাহরণ ২ঃ 4225 এর বর্গমূল বের করুন।
মনে আছে 5 যে একা ছিল? সে একা থাকায় আপনার কাজ কিন্তু অনেক সোজা হয়ে গেছে। দেখুন কেন -
- প্রশ্নের শেষ অংক 5 হওয়ায় উত্তরের এককের ঘরের অংক হবে অবশ্যই 5 ।
- প্রশ্নের একক ও দশকের ঘরের অংক বাদ দিয়ে দিলে বাকি থাকে 42 ।
- 42 এর সবচেয়ে কাছের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 36, যার বর্গমূল হচ্ছে 6 ।
- তাই উত্তর হচ্ছে 65 !
১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫ টিঃ
২,৩,৫,৭,১১,১৩,১৭,১৯,২৩,২৯,৩১,৩
৭,৪১,৪৩,৪৭,৫৩,৫
৯,৬১,৬৭,৭১,৭৩,৭৯,৮৩,৮৯, এবং ৯৭।
১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল
১০৬০।
১-১০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪ টি।
এভাবে ১-১০,১১-২০...... ১০০ পর্যন্ত
মৌলিক
সংখ্যা হল ৪,৪,২,২,৩,২,২,৩,২,১
-
প্রশ্নঃ ১ কিমি সমান কত মাইল ?
উত্তরঃ ০.৬২ মাইল।
প্রশ্নঃ ১ নেটিক্যাল মাইলে কত মিটার ?
উত্তরঃ ১৮৫৩.২৮ মিটার।
প্রশ্নঃ সমুদ্রের পানির গভীরতা মাপার
একক ?
উত্তরঃ ফ্যাদম।
প্রশ্নঃ ১.৫ ইঞ্চি ১ ফুটের কত অংশ?
উত্তরঃ ১/৮ অংশ।
১মাইল =১৭৬০ গজ।]
প্রশ্নঃ এক বর্গ কিলোমিটার কত একর?
উত্তরঃ ২৪৭ একর।
প্রশ্নঃ একটি জমির পরিমান ৫ কাঠা হলে,
তা কত বর্গফুট হবে?
উত্তরঃ ৩৬০০ বর্গফুট।
প্রশ্নঃ এক বর্গ ইঞ্চিতে কত বর্গ
সেন্টিমিটার?
উত্তরঃ ৬.৪৫ সেন্টিমিটার।
প্রশ্নঃ ১ ঘন মিটার = কত লিটার?
উত্তরঃ ১০০০ লিটার।
প্রশ্নঃ এক গ্যালনে কয় লিটার?
উত্তরঃ ৪.৫৫ লিটার।
প্রশ্নঃ ১ সের সমান কত কেজি?
উত্তরঃ ০.৯৩ কেজি।
প্রশ্নঃ ১ মণে কত কেজি?
উত্তরঃ ৩৭.৩২ কেজি।
প্রশ্নঃ ১ টনে কত কেজি?
উত্তরঃ ১০০০ কেজি।
প্রশ্নঃ ১ কেজিতে কত পাউন্ড??
উত্তরঃ ২.২০৪ পাউন্ড।
প্রশ্নঃ ১ কুইন্টালে কত কেজি?
উত্তরঃ ১০০কেজি।
British & U.S British U.S
1 gallons = 4.5434 litres = 4.404
litres
2 gallons = 1 peck = 9.8070 litres
= 8.810 litres.
ক্যারেট কি?
উত্তরঃ মূল্যবান পাথর ও ধাতুসামগ্রী
পরিমাপের একক ক্যারেট
1 ক্যারেট = 2 গ্রাম
বেল কি?
উত্তরঃ পাট বা তুলা পরিমাপের সময় ‘বেল’
একক হিসাবে ব্যবহৃত হয় ।
1 বেল = 3.5 মণ (প্রায়) ।
সূক্ষ্ণকোণ : এক সমকোণ (৯০º) অপেক্ষা ছোট
কোণকে সূক্ষ্ণকোণ বলে।
০৩. স্থুলকোণ : ৯০º অপেক্ষা বড় কিন্তু
১৮০º
অপেক্ষা ছোট কোণকে স্থুলকোণ বলে।
০৪. সমকোণ : একটি রেখা অপর একটি রেখার
উপর লম্ব হলে সমকোণ সৃষ্টি হয়।
০৫. সরলকোণ : যে কোণের পরিমাণ ১৮০º
কোণের সমান তাকে সরল কোণ বলে।
০৬. পূরক কোণ : দুটি কোণের সমষ্টি ৯০º
এর
সমান হয় তবে একটি কোণকে অপর কোণের
পূরক কোণ বলে।
০৭. সম্পূরক কোণ : দুটি কোণের সমষ্টি
১৮০º
এর সমান হলে, একটি কোণকে অপর কোণের
সম্পূরক কোণ বলে।
০৮. পৃবৃদ্ধ কোণ : দুই সমকোণ (১৮০º)
অপেক্ষা
বড় কিন্তু চার সমকোণ (৩৬০º) অপেক্ষা
ছোট
কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
===========================
বৃত্ত সম্পর্কিত তথ্য:-
1. পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্য কে বলা হয়? =
পরিধি
2. পরিধির যেকোন অংশকে বলা হয় = চাপ
3. পরিধির যেকোন দুই বিন্দুর সংযোগ
সরলরেখাকে বলা হয় = জ্যা ( বৃত্তের ব্যাস
হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা)
4. বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যা-ই = ব্যাস
5. কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে
বলা
হয় = ব্যাসার্ধ
বৃত্ত সম্পর্কিত কিছু সূত্র:
1. বৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল = πr²
( যেখানে r বৃত্তের ব্যাসার্ধ)
2. বৃত্তের পরিধির সূত্র = 2πr
3. গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল = 4πr²
4. গোলকের আয়তন = 4πr³÷3
===========================
ত্রিভূজের ক্ষেত্রফল:-
সাধারণ ত্রিভূজের ক্ষেত্রফল = ১/২
ভূমিXউচ্চতা
.
সমকোণী ত্রিভূজের ক্ষেত্রফল = ১/২
সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল
.
সমদ্বিবাহু ত্রিভূজের ক্ষেত্রফল = a/4√
(4b2-
a2) যেখানে, a= ভূমি; b= অপর বাহু
.
সমবাহু ত্রিভূজের ক্ষেত্রফল = √(3/4)a2
যেখানে, a = যে কোন বাহুর দৈর্ঘ্য
.
চতুর্ভূজের ক্ষেত্রফল
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য x প্রস্থ
.
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (বাহু)২
.
সামন্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল = ভূমি x
উচ্চতা
.
অন্যান্য সূত্রাবলী
.
আয়তক্ষেত্রের পরিসীমা = ২ (দৈর্ঘ্য +
প্রস্থ)
.
বর্গক্ষেত্রের পরিসীমা = 4 x এক বাহুর
পরিমাণ
===========================
সহজভাবে মনে রাখার কিছু সুত্রঃ
.
১) জোড় সংখ্যা + জোড় সংখ্যা = জোড়
সংখ্যা ; যেমনঃ ৪ + ৮ = ১২
.
২) জোড় সংখ্যা + বিজোড় সংখ্যা =
বিজোড় সংখ্যা ; যেমনঃ ৪ + ৭ = ১১
.
৩) বিজোড় সংখ্যা + বিজোড় সংখ্যা =
জোড় সংখ্যা ; যেমনঃ ৫ + ৭ = ১২
.
৪) জোড় সংখ্যা × জোড় সংখ্যা = জোড়
সংখ্যা ; যেমনঃ ৮ × ৪ = ৩২
.
৫) জোড় সংখ্যা × বিজোড় সংখ্যা = জোড়
সংখ্যা ; যেমনঃ ৮ × ৩ = ২৪
.
৬) বিজোড় সংখ্যা × বিজোড় সংখ্যা =
বিজোড় সংখ্যা ; যেমনঃ ৫ × ৭ = ৩৫

